Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নিউইয়র্কে ‘সাপ্তাহিক পরিচয়’ অফিসে তালা : উচ্ছেদ নোটিশ

নিউইয়র্ক থেকে এনা
ভাড়া পরিশোধ না করায় নিউইয়র্ক থেকে বাংলাভাষায় প্রকাশিত ‘সাপ্তাহিক পরিচয়’ পত্রিকার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ইউএস মার্শাল। একই সঙ্গে ওই ভবন থেকে পত্রিকাটির অফিস অবিলম্বে উচ্ছেদের নির্দেশও দেয়া হয়েছে। গত ১৮ ডিসেম্বর প্রকাশিত সাপ্তাহিক ঠিকানার শেষের পাতায় ‘সাপ্তাহিক পরিচয় অফিসে উচ্ছেদ নোটিশ ও তালা’ শিরোনামে সংবাদটি কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেননা ভাড়া না দেয়ার জন্য এর আগে অন্তত দু’বার পরিচয় পত্রিকার অফিস উচ্ছেদের ঘটনা ঘটেছে বলে প্রকাশিত ওই সংবাদে উল্লেখ করা হয়েছে। কুইন্স কাউন্টি সিভিল কোর্টের নির্দেশে ইউএস মার্শাল কর্তৃক লাগিয়ে দেয়া উচ্ছেদ নোটিশের একটি কপিও স্থান পেয়েছে ওই সংবাদে। ২০০৫ সাল থেকেই ভাড়া প্রদানে গড়িমসির অভিযোগ করা হয় বাড়ির মালিকের পক্ষ থেকে। বকেয়ার পরিমাণ ১৪ হাজার ২০০ ডলার। মামলার ইনডেক্স নম্বর-০৭৫১১১।
জ্যাকসন হাইটসের ৭২-৩২ ব্রডওয়ে ভবনে ছিল সাপ্তাহিক পরিচয়ের এ অফিস। এর আগে ২০০৩ সালে সাপ্তাহিক পরিচয়কে উচ্ছেদ করা হয় জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের একটি কক্ষ থেকে। ওই মামলার নম্বর ছিল-০৭৭০৮৫।
পত্রিকার অফিস ভাড়া নিয়ে এহেন কেলেঙ্কারির সংবাদে কমিউনিটিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বারবার একই ঘটনা ঘটতে থাকায় লোকজন বিশ্বাস করতে চান না যে, এটি মন্দা পরিস্থিতির জের।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে পরিচয় সম্পাদক নাজমুল আহসান ঠিকানাকে জানিয়েছেন, আসলে বিষয়টি হলো আমি অফিসটি রাখতে চাইছিলাম না। ওই অফিসের ভাড়া নিয়েও কিছুটা ডিসপুট ছিল। বাড়ির মালিক আইনত ওই কক্ষটি ভাড়া দিতে পারেন না। কেননা কক্ষটিতে রয়েছে সুইস বোর্ড। যা হোক আমি এখন নতুন অফিস খুঁজছি।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?