বিজেপির নতুন সভাপতি নিতিন গাদকারি
ডেস্ক রিপোর্ট
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মহারাষ্ট্র শাখার প্রধান নিতিন গাদকারিকে (৫২) দলের সভাপতি নির্বাচিত করা হয়েছে। শনিবার বিজেপির পার্লামেন্টারি বোর্ড তাকে নির্বাচন করে। ২৪ ডিসেম্বর থেকে তিনি নতুন দায়িত্ব পালন শুরু করবেন। নিতিন হলেন এ পর্যন্ত নির্বাচিত দলের সবচেয়ে কম বয়সী সভাপতি।
নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বিদায়ী সভাপতি রজনাথ সিং বলেন, পার্লামেন্টারি বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে নিতিন গাদকারিকে সভাপতি পদে নিয়োগ করা হয়েছে।
দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর সম্মতি ভাষণ দিতে গিয়ে নিতিন বলেন, আমাকে এমন একটি পদ দিয়ে সম্মানিত করা হয়েছে যে পদটি এর আগে অলঙ্কৃত করেছিলেন অটল বিহারি বাজপেয়ি, লালকৃষ্ণ আদভানির মতো গুণীজনেরা। আমার আদর্শ ব্যক্তিদের সঙ্গে কাজ করার সুযোগ দেয়ায় আমি কৃতজ্ঞ। এটি একটি বিরাট দায়িত্ব। আমি আমার সাধ্যমত এই গুরুদায়িত্ব পালন করে যাব।
এটি হলো দলীয় পরিবর্তনের দ্বিতীয় উল্লেখযোগ্য পদক্ষেপ। এর আগে লোকসভার বিরোধীদলীয় নেতার পদ থেকে লালকৃষ্ণ আদভানি পদত্যাগ করার পর শুক্রবার তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন সুষমা স্বরাজ। দলের নেতৃত্বে পরিবর্তনের দ্বিতীয় ঘটনা ঘটল গতকাল দলীয় সভাপতির পদে নিতিন গাদকারির নির্বাচনের মাধ্যমে। মে মাসে নির্বাচনে ভরাডুবির পর বিজেপির হিন্দু জাতীয়তাবাদী আদর্শ ধরে রাখা নিয়ে খোদ দলের মধ্যেই বিভাজন দেখা দেয়। সংস্কারের দাবিও ওঠে। পরে নভেম্বরে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙার পেছনে বিজেপির শীর্ষ নেতা আদভানি, বাজপেয়ি প্রমুখের হাত রয়েছে বলে জানাজানি হওয়ার পর বিজেপির বর্ষীয়ান নেতাদের নিয়ে সমালোচনা শুরু হয়। এতে দলের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হওয়ায় বিজেপি নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজন অনুভব করে। তারই ধারাবাহিকতায় এই নতুন নির্বাচন বলে অনেকে মনে করেন।
নিতিন বয়সে তরুণ হলেও দলের সর্বস্তরের সমর্থন পেয়েছেন। বিশেষ করে হিন্দু মৌলবাদী গ্রুপ আরএসএস তাকে স্বাগত জানিয়েছে। মাসখানেক আগে আরএসএস সম্ভাব্য প্রার্থী হিসেবে নিতিনকেই জনসমক্ষে তুলে ধরেছিল। তখন তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা গোপিনাথ মান্ডে। কিন্তু শেষ পর্যন্ত নিতিনই জয়লাভ করলেন। এনডিটিভি, পিটিআই, টাইমস অব ইন্ডিয়া

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া