Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সিলেটে বিভিন্ন সংগঠনের বিবৃতি : শাবিতে বিতর্কিতদের নাম ফেরত আনার পরিণতি হবে ভয়াবহ

সিলেট অফিস
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাহানারা ইমামসহ বিভিন্ন বিতর্কিত ব্যক্তির নাম পুনর্বহালের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। পৃথক পৃথক বিবৃতিতে তারা বলেছেন, ’৯৯-২০০০ সালে সিলেটবাসী রক্তের বিনিময়ে যে বিতর্কিত নামকরণ প্রতিহত করেছে তা পুনর্বহালের চেষ্টা করা হলে পরিণতি হবে ভয়াবহ। তারা বলেন, হজরত শাহজালাল (রহ.)-এর নামে প্রতিষ্ঠিত পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মদ্রোহী বিতর্কিত ব্যক্তির নাম সিলেটবাসী অতীতেও বরদাশত করেনি, ভবিষ্যতেও করবে না। প্রয়োজনে আপামর সিলেটবাসীকে সঙ্গে নিয়ে ‘গৌরগোবিন্দের প্রেতাত্মাদের’ বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা। নেতারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই একশ্রেণীর বামপন্থী বুদ্ধিজীবী নামের পরজীবী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের রামরাজত্ব প্রতিষ্ঠার মিশন নিয়ে তত্পর হয়ে ওঠে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এদের অক্টোপাস থেকে মুক্ত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতিদাতারা হলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সিলেট জেলা সভাপতি মকসুদ হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাফেজ মুহসিন আহমদ, সেক্রেটারি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল মালিক চৌধুরী, আন্জুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আতাউর রহমান, ছাত্র জমিয়ত সিলেট জেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি জুবায়ের আল মাহমুদ, সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্টের সেক্রেটারি মাওলানা ইমরান আহমদ, জালালাবাদ লেখক ফোরামের সহসভাপতি মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, যুগ্ম সম্পাদক রশিদ জামিল, সিলেট বাঁচাও আন্দোলনের আহ্বায়ক সাজ্জাদুর রহমান আনসারী সাজু, মাদানী কাফেলা বাংলাদেশের আহ্বায়ক মুহাম্মদ রুহুল আমীন নগরী, আমরা সিলেটবাসী সংগঠনের মহাসচিব শাহ ইমাদুদ্দীন আল নাসিরী, আদর্শ ছাত্র ফোরামের সভাপতি আজিম উদ্দিন, স্কলার্স ফোরামের সভাপতি মারুফ রহমান, জালালাবাদ উলামা পরিষদের সভাপতি মুফতি নুরুল আলম জাবের, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন, সুনামগঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম জে কে শাহজাহান, হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, ইসলামী ঐতিহ্য সংরক্ষণ পরিষদের চেয়ারম্যান মুফতি নোমান সিদ্দিক, কওমী মাদ্রাসা শিক্ষক ফোরামের জেলা সভাপতি শাহ মাহবুবুর রশীদ, খাদিমনগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল, সাধারণ সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দিন প্রমুখ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?