Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

লুত্ফুজ্জামান বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব ও দফতর সম্পাদক রুহুল কবির রিজভী আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে লুত্ফুজ্জামান বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের কারণে বাবর দলের রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে আগের মতো ভূমিকা পালন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়। বিগত জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে সাবেক প্রভাবশালী প্রতিমন্ত্রী বাবরকে বহিষ্কার করে বিএনপি। বিভিন্ন মামলায় বর্তমানে বাবর গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক রয়েছেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?