সোনারগাঁওয়ে চাঁদার দাবিতে হামলা : ১০ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে গত শুক্রবার রাতে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা চেয়ে না পেয়ে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা নগদ ১০ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাড়ির কর্তা নূরনবী বাদী হয়ে ৭ জনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
জানা গেছে, উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের ব্যবসায়ী নূরনবীর কাছে একই এলাকার মাসুম, মতিন, ফারুক, নিজাম, সোহবান মাহবুব, আবুবকর দীর্ঘদিন যাবত্ চাঁদা দাবি করে আসছে। গত ৪ নভেম্বর নূরনবীর আমেরিকা প্রবাসী ছোট বোন ইয়াসমিন দেশে ফেরে। তাদের জমি কেনার জন্য গত ১৭ ডিসেম্বর ১০ লাখ টাকা বাড়িতে নিয়ে রাখে। খবর পেয়ে সন্ত্রাসীরা শুক্রবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নূরনবীর বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা নূরনবীর গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে আলমারিতে থাকা নগদ ১০ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় নূরনবীর স্ত্রী শামীমা নাছরিন আহত হয়। এ ঘটনায় সোনারগাঁও থানার ওসি ইউনুস আলী জানান, অভিযোগের ভিত্তিতে একটি চাঁদাবাজির মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া