Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নোয়াখালীতে আমার দেশ প্রতিনিধির ওপর হামলাকারীরা গ্রেফতার হয়নি : জেলা আ’লীগের দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার
নোয়াখালীতে আমার দেশ প্রতিনিধির ওপর হামলাকারীরা গ্রেফতার হয়নি। সুধারাম থানার ওসি বলছেন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে জেলা আওয়ামী লীগ হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। গতকাল নোয়াখালী প্রেসক্লাবে আহূত এক সংবাদ সম্মেলনে বলা হয়, হামলার ঘটনার সঙ্গে আ’লীগ জড়িত নয়। নেতারা সংবাদপত্রের কাছে সঠিক সংবাদ আশা করেন। জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফসহ দলীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। কোম্পানিগঞ্জ আওয়ামী লীগও গতকাল স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে। এতে স্থানীয় গডফাদার হিসেবে মীর্জা কাদেরকে চিহ্নিত করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়। নিজেদের ভুলত্রুটি থাকলেও ভবিষ্যতে আর হবে না বলে সাংবাদিকদের জানানো হয়। এতে আবদুল কাদের মীর্জা খিজির হায়াত খান, ইস্কান্দার হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সংবাদিকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হলেও তা কার্যকর না করায় গতকাল রাতে নোয়াখালী প্রেসক্লাবে নেতারা এক সভায় মিলিত হয়েছেন।
প্রসঙ্গত আমার দেশ-এ নোয়াখালীর বিভিন্ন দিক নিয়ে অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে শুক্রবার স্থানীয় এমপির সমর্থকরা জেলা প্রতিনিধির ওপর হামলা চালায়। এ ঘটনায় তিন হামলাকারীর নামসহ থানায় জিডি করা হয়। প্রকাশিত সংবাদের ধারাবাহিকতায় গতকালও নোয়াখালী সদরে আমার দেশ দ্বিগুণ দামে বিক্রি হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?