সাভারে পিস্তলসহ ২ সন্ত্রাসী গ্রেফতার
সাভার প্রতিনিধি
সাভারে র্যাবের অভিযানে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চিহ্নিত দুই সন্ত্রাসী গতকাল গ্রেফতার হয়েছে। এরা হলো শুটার লাল মিয়া ওরফে চাঁদ মিয়া ও নাবিল হোসেন ওরফে ফরিদ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে আশুলিয়া থানার নতুন বাজারের পশ্চিম পাশে সন্ত্রাসীদের আস্তানায় র্যাবের সাভার ক্যাম্পের ডিএডি হাফিজুর রহমান অভিযান চালান। সন্ত্রাসীরা দৌড়ে পালানোর সময় র্যাব দুই সন্ত্রাসীকে ধরে ফেলে। লাল মিয়া ওরফে চাঁদ মিয়ার দেহ তল্লাশি করে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সে পলাশবাড়ি এলাকার ওলি মিয়ার বাড়ির ভাড়াটিয়া। অপর সন্ত্রাসী নাবিল হোসেন ওরফে ফরিদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর থানার পাগুটিয়ায়। আসামিদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া