পলাতক সন্ত্রাসীদের দায়ভার দল নেবে না : না’গঞ্জে আ’লীগ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করেছিল জিয়াউর রহমান। সেই একই কাজ করেছে স্বৈরশাসক এরশাদ। নারায়ণগঞ্জ-৫ আসনের জাপাদলীয় এমপি নাসিম ওসমানকে ইঙ্গিত করে বলেন, জাতীয় পার্টির ভোটে তিনি এমপি হননি। আওয়ামী লীগের ভোটেই তিনি এমপি হয়েছেন। বক্তারা বলেন, যারা সন্ত্রাসের অভিযোগে দীর্ঘ ৭ বছর পালিয়ে ছিল দল তাদের দায়ভার নেবে না। নারায়ণগঞ্জের কোনো গডফাদারকে ভয় না পেয়ে তাদের মোকাবিলা করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান নেতারা। গতকাল বিকালে শহরের ২নং রেলগেট এলাকায় ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এসএম আকরাম, পৌর মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, রোকন উদ্দিন, শহীদুল্লাহ, ছাত্রলীগ নেতা জিএম আরাফাত, যুবলীগ নেতা আহমেদ আলী রেজা উজ্জ্বল, কমিশনার কামরুল হাসান মুন্না প্রমুখ।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া