র্যাব-পুলিশের অভিযান : দৌলতপুরে অস্ত্র গুলি ও গাঁজাসহ ৩ জন আটক
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দৌলতপুরের ব্র্যাকপাড়া ও ফিলিপনগর চর সাদিপুরে র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও গাঁজাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যায় র্যাব সদস্যরা ব্র্যাকপাড়া থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ ঝন্টু ও তার সহোদর পিন্টুকে আটক করেছে। গতকাল দুপুরে ফিলিপনগরের চর সাদিপুর রাস্তার ওপর থেকে দৌলতপুর থানা পুলিশ রহমকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে। আটককৃতদের মধ্যে পিন্টুকে গতকাল সকালে থানা থেকে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে। র্যাব ১২ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঝন্টুকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ আটকের সময় ঝন্টু র্যাবের এক সদস্যকে মারপিট করে। ঝন্টুর বিরুদ্ধে অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাই মোটরসাইকেল ব্যবসার অভিযোগ আছে। র্যাব জানায়, সে দীর্ঘদিন থেকে এসব কারবার চালিয়ে আসছিল। এ ব্যাপারে দৌলতপুর থানায় পৃথক মামলা হয়েছে।
-
শেষের পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া

