Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ঢাবির শিক্ষক সমিতির নির্বাচনে সাদা ও নীল দলের প্যানেল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী সমর্থিত সাদা এবং আওয়ামী-বাম সমর্থিত নীল দলের পৃথক প্যানেল দেয়া হয়েছে। গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষদিনে উভয় প্যানেলের প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেন। আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন।
সাদা প্যানেলের প্রার্থীরা হলেন—সভাপতি পদে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, সহ-সভাপতি পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইয়াদ সালেহীন কাদরী, সাধারণ সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ট্রেজারার পদে বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর আব্বাস আলী খান, যুগ্ম সম্পাদক পদে ক্লিনিক্যাল ফার্মেসি বিভাগের ড. আবুল হাসনাত। সদস্য পদে প্রার্থীরা হলেন—সাদা দলের আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ও অর্থনীতিবিদ আবু আহমেদ, বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক আবুল কালাম আজাদ, বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক সিরাজুল ইসলাম, ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক শাহিদা রফিক, মার্কেটিং বিভাগের অধ্যাপক হরিপদ চন্দ্র ভট্টাচার্য, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক লুত্ফর রহমান ও চারুকলা অনুষদের মৃিশল্প বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ পাল।
নীল প্যানেলের প্রার্থীরা হলেন—সভাপতি পদে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক ও বর্তমান সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক, সহ-সভাপতি পদে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রফেসর শহীদ আকতার হোসেন, সাধারণ সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক অহিদুজ্জামান চান, ট্রেজারার পদে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক পদে সহযোগী অধ্যাপক গণিত বিভাগের ড. এমএ সামাদ। সদস্যপদে প্রার্থীরা হলেন—জসীমউদ্দীন হলের প্রভোস্ট ও ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতারুজ্জামান, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অজয় কুমার দাস, ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম, ফার্মেসি বিভাগের অধ্যাপক ও কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট ফরিদা বেগম, ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান মুবিনা খন্দকার, ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুল ইসলাম খান, মার্কেটিং বিভাগের অধ্যাপক বেলায়েত হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সুরাইয়া আকতার।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?