Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বগুড়া অফিস ও সারিয়াকান্দি প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা আছে। তবে একদিনে সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না। পর্যায়ক্রমে তিন মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ এ নির্বাচনে দাঙ্গা-হাঙ্গামা হয়ে থাকে। তাই তিন মাসে পর্যায়ক্রমে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বগুড়ায় সারিয়াকান্দির প্রস্তাবিত নির্বাচনী সার্ভার স্টেশন পরিদর্শন শেষে গতকাল বিকালে ইউএনওর অফিস কক্ষে চা-চক্রে উপস্থিত সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের উদ্দেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ফেব্রুয়ারিতে। মার্চ-এপ্রিলে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশনার বলেন, আগামীতে অনুষ্ঠিত সব নির্বাচনে কোনো মন্ত্রী বা এমপিকে প্রভাব খাটাতে দেয়া হবে না। সব নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত করতে নির্বাচন কমিশন যে কোনো ধরনের ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন উপ-নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মুসা, জেলা নির্বাচন অফিসার আবদুল হামিদ, স্থানীয় ইউএনও অভিজিত্ রায়, উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ।
পরে তিনি সারিয়াকান্দির দীঘলকান্দি ও কালিতলা গ্রোয়েন পরিদর্শন করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?