Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ভিন্ন খবর : ভয়ের আয়ু ৬ ঘণ্টা!

ডেস্ক রিপোর্ট
ভয়ের স্মৃতি নাকি মানুষের মাথায় কার্যকর থাকে মাত্র ৬ ঘণ্টা। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছে এ কথা। তারা ভয়ের স্মৃতিকে তুলনা করেছেন স্বয়ংক্রিয়ভাবে খোলা বা বন্ধ হওয়া জানালার সঙ্গে। খবর বিবিসি
ভয় পেয়ে বন্ধ হয়ে যাওয়া মস্তিষ্কের এই জানালা ৬ ঘণ্টা পর আবার নতুন করে চালু হয়ে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভয়ের স্মৃতি থেকে মনকে বের করে নিয়ে আসে। গবেষকরা আরও বলেছেন, এ গবেষণার কল্যাণে এখন মানসিক বৈকল্য ও পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার রোগীদের চিকিত্সায় সাহায্য করা সম্ভব হবে।
এ গবেষণায় অংশ নেয়া স্বেচ্ছাসেবকদের প্রথমে ইলেকট্রোডের সঙ্গে তার পেঁচিয়ে যুক্ত করা হয়। তারপর দেয়া হয় বৈদ্যুতিক শক। পাশাপাশি বিভিন্ন রঙের ছবি দেখিয়ে ভয়ের অনুভূতি জাগিয়ে তোলা হয়। এরপর পরীক্ষামূলকভাবে ভয় তাড়ানোর জন্য সময় দেয়া হয়। আবার শকবিহীনভাবে আগের সে ভয়ানক দৃশ্য দেখানো হয়। এতে দেখা যায় ৬ ঘণ্টার ব্যবধানে আগের ভয়ের স্মৃতি উধাও হয়ে গেছে। এ প্রকল্পের প্রধান গবেষক এলিজাবেথ ফেলপ জানান, ভয় নিয়ন্ত্রণে সময় নির্ণয় করাটাই জরুরি। প্রকৃত ঘটনার চেয়ে আমাদের স্মৃতিতে ভয়ের অনুভূতির প্রাধান্য থাকে বেশি। যার কার্যকাল মাত্র ৬ ঘণ্টা। নন-ফার্মালজিক্যাল ও প্রাকৃতিক অনেক উপায়ে এখন কার্যকরভাবে আবেগজনিত স্মৃতি নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। লন্ডন ইনস্টিটিউট অব সাইক্রিয়াট্রির অধ্যাপক অ্যানকে অ্যালাহার্স বলেন, থেরাপির চেনা উপাদানের মতোই এ গবেষণার ফল পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার রোগীদের জন্য কার্যকর হবে। তিনি আরও জানান, মানুষের বোঝা উচিত ভয়ের স্মৃতি কেবল স্মৃতিই, বাস্তবতা নয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?