চন্দনাইশে কথিত জিহাদি বইসহ দু’জন গ্রেফতার
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া নিত্যনন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে শুক্রবার রাত ৮টার দিকে বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট, প্রচারপত্র, ভিজিটিং কার্ড এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট ও বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ নামে দুটি সংগঠনের ফরমসহ স্থানীয় জনগণ দুজনকে আটক করে চন্দনাইশ থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটকরা হলো আকতার হোসেন পিতা আবু তালেব পুইছড়ি বাঁশখালী ও মোহাম্মদ ইলিয়াছ পিতা নাজিমউদ্দীন চানপুর বাঁশখালী। আটক ব্যক্তিদের চন্দনাইশ থানা পুলিশ গতকাল সকালে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধৃত ব্যক্তিরা ১০০ টাকা ফি নিয়ে একটি মেধা বৃত্তি পরীক্ষা নেয়ার কথা বলে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আসে এবং মৌখিক অনুমতি নিয়ে পরীক্ষার ব্যবস্থা করে। পরে ওই ব্যক্তিরা পরীক্ষায় অংশ নেয়া ছাত্রছাত্রীদের কাছে জিহাদি বই বিক্রি এবং প্রচার চালাতে থাকে। এ খবর স্থানীয় জনগণের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়লে জনগণ এ দুই ব্যক্তিকে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করে, তারা ১২ জন সংগঠনের প্রচার কাজে এসেছিল। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুই ব্যক্তি আটকের কথা স্বীকার করে জানান, তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া