খুচরো
লড়াইয়ের চারজন
দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের গোলপোস্টের নিচে কে দাঁড়াবেন, সেটা এখনও নিশ্চিত হয়নি। ফাবিয়ো কাপেল্লো এখনও নির্দিষ্ট করে কারও নাম বলেননি। তাইতো এখনও লড়াইয়ে আছেন চার গোলকিপার ডেভিড জেমস, রবার্ট গ্রিন, বেন ফস্টার এবং পল রবিনসন। এ তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন ডেভিড জেমস। তার অভিজ্ঞতা অন্যদের চেয়ে বেশি। তবে পোর্টসমাউথের হয়ে তার পারফরম্যান্স তেমন আহামরি না হওয়ায় পল রবিনসনের কথা বলছেন অনেকে। ব্ল্যাকবার্নের হয়ে ভালো খেললেও গত দু’বছর তিনি নেই জাতীয় দলে। এ কারণেই উঠতি দুই গোলকিপার বেন ফস্টার এবং রবার্ট গ্রিনের কথা বলছেন অনেকে! ইন্টারনেট
কোচের আস্থা
স্পেনের হয়ে বিশ্বকাপে খেলা যেন প্রায় নিশ্চিত হয়ে গেছে পেড্রোর। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বার্সেলোনার গায়ে এ মৌসুমে ৬টি টুর্নামেন্টেই গোল পাওয়া এই তারকায় তাই আস্থা স্প্যানিশ কোচ বিসেন্তে দেল বস্কের। যেমনটা বলছিলেন তিনি, ‘দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে গেলে পেড্রোর কথা ভাবতেই হবে। অসাধারণ খেলছে ও। দেখুন, ওর বয়স মাত্র ২২। এখনই সেরা খেলাটা খেলতে পারে সে।’ যদিও দেল বস্কে জানিয়ে দিয়েছেন—ফর্মের এই ধারাবাহিতা ধরে রাখতে পারলেই কেবল জাতীয় দলে উঠে আসতে পারবেন পেড্রো, ‘বিশ্বকাপের এখনও মাস ছয়েক বাকি। এখন এই ধারাবাহিকতা ধরে রেখে এগুতে হবে ওর।’ ইন্টারনেট

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া