উচ্চাশা, টাইগার ক্লাব জয়ী
চট্টগ্রাম ব্যুরো
নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত মেরিডিয়ান ফুডস বিজয় দিবস অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টে উচ্চাশা ও টাইগার ক্লাব নিজ নিজ খেলায় জয়ী হয়েছে। গতকাল নাসিরাবাদ স্কুল মাঠে উচ্চাশা ৬ উইকেটে নাসিরাবাদ জুনিয়র ক্রিকেট একাডেমীকে এবং টাইগার (সীতাকুণ্ড) ৮ উইকেটে চিটাগাং ক্রিকেট একাডেমীকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হয় টাইগার ক্লাবের সৌরভ (৬২ রান ও ৩ উইকেট)।
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


