আবাহনী-মোহামেডান ম্যাচে টিকিট
স্পোর্টস রিপোর্টার
কাল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আবাহনী-মোহামেডান শিরোপা নির্ধারণী লড়াই। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচের জন্য ভিআইপি টিকিট ছাড়া হবে। টিকিটের মূল্য ২শ’ টাকা। ম্যাচের দিন সকাল ৮-৩০ মিনিট থেকে স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। তবে ভিআইপি গ্যালারি ছাড়া অন্যান্য সাধারণ গ্যালারি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। খেলা শুরু হবে সকাল ৯-৪০ মিনিটে। একুশে টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
দাবা লীগে বিমান চ্যাম্পিয়ন
ডাচ-বাংলা ব্যাংক প্রথম বিভাগ দাবা লীগে বাংলাদেশ বিমান চ্যাম্পিয়ন হয়েছে। এটি দাবা লীগে বিমানের ১৪তম শিরোপা জয়। তিতাস ক্লাব রানার্সআপ হবার গৌরব অর্জন করেছে। ১০ খেলায় বিমান ও তিতাস ১৮ ম্যাচ পয়েন্ট করে অর্জন করে। টাইব্রেকিংয়ের প্লে অফ ম্যাচে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হয়। প্লে অফ ম্যাচে বিমান ৬-২ পয়েন্টে তিতাসকে হারিয়ে এবারের ডাচ-বাংলা ব্যাংক প্রথম বিভাগ দাবা লীগের শিরোপা জয় করে। বিজ্ঞপ্তি

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া