সূর্যতরুণের জয়
স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের রেলিগেশন ম্যাচে কাল সূর্যতরুণ ক্লাব ৬৪ রানে হারিয়েছে খেলাঘরকে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে খেলাঘর ব্যাট করতে পাঠায় সূর্যতরুণকে। ৫০ ওভারে ৮ উইকেটে ২১১ রান করে সূর্যতরুণ। ৫৭ রানের সবচেয়ে বড় ইনিংসটি খেলেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার জুনায়েদ সিদ্দিক। তিনটি করে উইকেট নেন খেলাঘরের মনোয়ার এবং মনিরুল।
জবাবে ৪৫.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় খেলাঘর। আশরাফ আলী করেন সর্বাধিক ৪১ রান। ২০ রানে ৪ উইকেট নিয়ে সূর্যতরুণের মঞ্জুরুল ইসলাম ছিলেন দলের সেরা বোলার।
জবাবে ৪৫.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় খেলাঘর। আশরাফ আলী করেন সর্বাধিক ৪১ রান। ২০ রানে ৪ উইকেট নিয়ে সূর্যতরুণের মঞ্জুরুল ইসলাম ছিলেন দলের সেরা বোলার।
-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া