বাফুফের অব্যস্থাপনা
স্পোর্টস রিপোর্টার
সিটিসেল বাংলাদেশ লীগের ঢাকার ম্যাচগুলো হতো বিকাল ৫টায়। বাফুফে দর্শকের ‘দোহাই’ দিয়ে ম্যাচ পিছিয়ে ৬টায় করেছে। কাল লীগের চতুর্থ রাউন্ড নতুন সময়সূচিতে শুরু হয়েছে ঠিকই, কিন্তু যাদের জন্য পেছানো হলো সেই দর্শকের সাড়াই পাওয়া যায়নি! আবাহনী ও মুক্তিযোদ্ধার ম্যাচটি দেখতে এসেছিল হাতেগোনা কিছু দর্শক। কাল মাঠও ছিল অপরিষ্কার। এদিকে ম্যাচের সময় পেছানোয় সাংবাদিকদেরও ভোগান্তি বেড়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করলেও লীগ কমিটির সভায় তার কোনো প্রতিফলন পাওয়া যায়নি। এদিকে বাফুফে ভবনে মিডিয়া সেন্টার করার কথা থাকলেও তা হয়নি। বাংলাদেশ লীগ শুরুর আগে লীগ কমিটি সর্বশেষ পয়েন্ট তালিকাসহ কোনো তথ্যই দিতে পারেনি। শুধু ফিকশ্চার দিয়ে দায়িত্ব শেষ করেছে তারা। অথচ বাফুফেতে পেশাদার লোকজনের অভাব নেই। নিজেদের প্রচারের জন্য বাফুফে উন্মুখ হয়ে থাকলেও মিডিয়ার সুযোগ-সুবিধার বিষয়ে কোনো লক্ষ্যই নেই তাদের। এই হলো বাফুফের অব্যবস্থাপনার চিত্র!
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


