ইচ্ছে নেই
একবার যখন মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন আর ফিরতে চান না জিমি কারাগের। বয়স ৩১, ফর্মও দুর্দান্ত। তাই অনেকেই বলছিলেন আবারও হয়তো জাতীয় দলে ফিরতে পারেন কারাগের। কিন্তু সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন লিভারপুলের এই ডিফেন্ডার। আসলে ক্লাব অধিনায়ক স্টিভেন জেরার্ডের অনুরোধে আবারও ইংল্যান্ডের জার্সি গায়ে দেয়ার কথা ভেবেছিলেন তিনি। এমনিতে জাতীয় দলের কোচ ফাবিয়ো কাপেল্লোর সহকারী ফ্রাঙ্কো বালদিনির সঙ্গে দেখা করে এসেছেন কারাগের, ‘আমি তার সঙ্গে বছরখানেক আগেই দেখা করে আমার অবস্থান পরিষ্কার করে এসেছি। সত্যি বলতে কি, আবারও জাতীয় দলে খেলার কোনো ইচ্ছে নেই আমার। দেখুন, রিও ফার্দিনান্দ এবং জন টেরির মতো দুর্দান্ত ফুটবলার থাকতে আমাকে প্রয়োজন নেই।’ বলা দরকার, ২০০৭-এ ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কারাগের অবসর নিয়েছিলেন। ইন্টারনেট
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


