প্রেমিকের জন্য টিকিট
তেমন একটা ফুটবলপ্রেম কখনই ছিল না। আসলে হলিউডের ওই ব্যস্ত সময় একপাশে সরিয়ে রেখে খেলা দেখার সময় কোথায়? কিন্তু বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে হাজির থাকার পর থেকে এ খেলাটির প্রতি আকর্ষণ হঠাত্ করেই বেড়ে গেছে। তাইতো চার্লিজ থ্যারন এখন বিশ্বকাপ ফুটবলের টিকিট পেতে আয়োজকদের সঙ্গে কথা বলেছেন। নিজের এই ইচ্ছের কথা লুকাননি তিনি, ‘প্রতিটি দক্ষিণ আফ্রিকানের মতো আমিও অপেক্ষায় আছি জুন মাসের—বিশ্বকাপ কখন যে শুরু হবে। মাঠে বসে খেলা দেখার জন্য উদগ্রীব হয়ে আছি।’ তবে শুধু নিজের জন্য নয়, প্রেমিকের জন্যও টিকিট চাইছেন চার্লিজ থ্যারন। তার প্রেমিক স্টুয়ার্ট টাউনসেন্ডও অবশ্য তারকা। আইরিশ এই অভিনেতার সঙ্গে এখন প্রেম চলছে অস্কার জেতা অভিনেত্রীর। থ্যারন বলছিলেন, ‘স্টুয়ার্ট ফুটবলের বড় ভক্ত। ও নিজেই বলেছে দক্ষিণ আফ্রিকায় গিয়ে বিশ্বকাপ ম্যাচ দেখতে চায়। তাই টিকিট পেতে চেষ্টা করে যাচ্ছি। যত বেশি টিকিট পাব, তত বেশি খেলা দেখব।’
এদিকে শুধু স্টুয়ার্টই নন, চার্লিজ থ্যারন যেহেতু দক্ষিণ আফ্রিকান, তাই অনেকেই টিকিট পেতে তার কাছে আবদার করছেন! ইন্টারনেট
এদিকে শুধু স্টুয়ার্টই নন, চার্লিজ থ্যারন যেহেতু দক্ষিণ আফ্রিকান, তাই অনেকেই টিকিট পেতে তার কাছে আবদার করছেন! ইন্টারনেট
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


