জমে উঠেছে সেঞ্চুরিয়ান টেস্ট
স্পোর্টস ডেস্ক
সেঞ্চুরিয়ানে জমে উঠেছে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড প্রথম টেস্ট। কাল ম্যাচের চতুর্থদিন এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৫৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। লিড ৩১৭ রানের। তৃতীয়দিন ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। তারপর দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯ রান করেছিল স্বাগতিকরা।
চতুর্থদিন সকালে বিপদেই পড়েছিল দক্ষিণ আফ্রিকা। কারণ ৪৬ রানের মধ্যে পড়ে যায় ৪ উইকেট। আউট হয়ে ফিরে যান নাইটওয়াচম্যান পল হ্যারিস (১১), অধিনায়ক গ্রায়েম স্মিথ (১২) এবং প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জ্যাক ক্যালিস (৪)। সেখান থেকেই হাল ধরেন হাশিম আমলা এবং এবি ডি ভিলিয়ার্স। ১১৯ রানের জুটি গড়েন দু’জনে। ৬৪ রানের একটি কার্যকর ইনিংস খেলে ব্রডের বলে ইয়ান বেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডি ভিলিয়ার্স। ক্রিজে এসে বেশিক্ষণ থাকতে পারেননি জেপি ডুমিনি। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের বলে এলবিডব্লু হওয়ার আগে করে যান ১১ রান।
সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা : ১ম ইনিংস ৪১৮/১০ ( প্রিন্স ৪৫, ডি ভিলিয়ার্স ৩২, ক্যালিস ১২০, ডুমিনি ৫৬, বাউচার ৪৯, হ্যারিস ৩৮; সোয়ান ৫/১১০)।
ইংল্যান্ড ১ম ইনিংস : ২৩৮/৭ (স্ট্রস ৪৬, ট্রট ২৮, কুক ১৫, পিটারসেন ৪০, কলিংউড ৫০; হ্যারিস ৪/৯০)।
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ২৫৫/৬ (ডি ভিলিয়ার্স ৬৪, আমলা ৯৩*, বাউচার ৪৮*; অ্যান্ডারসন ৩/৫৬)।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া