Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

‘এখন আমি অনেক আত্মবিশ্বাসী’

স্পোর্টস ডেস্ক
টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে স্রেফ এই বছরেই দশটা আন্তর্জাতিক সেঞ্চুরি। নাগপুরে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে তিলকারত্নে দিলশান ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেছেন, ‘দিলশান যা ব্যাট করছে এককথায় অবিশ্বাস্য। ওর এই ইনিংসের পরও আজও যদি ম্যাচ হারতাম, তাহলে তারচেয়ে খারাপ আর কিছু হতো না। ভাগ্যিস ম্যাচটা জিতেছি।’ আর ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানান, ‘রোজই দিলশানকে নিয়ে বিশেষ গেমপ্ল্যান করছি। রোজই সেটা ফেল করছে। ওর হাতে সবরকম শট আছে। মাঠে নেমে ব্যাট করতে গিয়ে কোনো ভুল করছে না। ঠিক জায়গায় বল করেও বোলাররা ওর উইকেট পাচ্ছে না। এমন একটা ফর্মে ব্যাট করছে কিছুই করা যাচ্ছে না।’
কোনো সন্দেহ নেই ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন দিলশান। তবে নিজে বলছেন, ‘জীবনের সেরা ফর্মে কিনা বলতে পারব না। তবে এ বছর আমার ক্যারিয়ারটাই বদলে গেছে।’ কিভাবে? তার জবাবে বলেছেন, ‘ওপেন করার সুযোগ পাওয়ার পর থেকে আমি অনেক বেশি স্বচ্ছন্দ। আগে ৩০-৪০ রান করে আউট হয়ে যেতাম। এখন সবসময় বড় স্কোরের কথা ভাবি। চেষ্টা করি অন্তত ৪০ ওভার ক্রিজে থাকতে। ব্যাটসম্যান হিসেবে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী আমি। ব্যাটিং উপভোগ করছি ভীষনভাবে।’ দিলশানের মতে, সিরিজের বাকি তিনটি ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ, দুটি টিমই খুব ভালো ক্রিকেট খেলছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?