দুই ম্যাচ নিষিদ্ধ ধোনি, অধিনায়ক শেবাগ
স্পোর্টস ডেস্ক
নাগপুরে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৩০১ রান করে হারার দুঃখে প্রলেপ মাখার আগেই নতুন দুঃসংবাদ শুনলেন ওই ম্যাচে সেঞ্চুরিয়ান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি—দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। স্লো-ওভাররেটের কারণে এমন শাস্তি ভোগ করতে হবে ভারতীয় অধিনায়ককে। তার গাফিলতির দায় বইতে হচ্ছে দলের বাকি খেলোয়াড়দেরও। ম্যাচ ফি’র ৪০ ভাগ কাটা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। এই সিরিজের প্রথম ম্যাচে রাজকোটে স্লো-ওভার রেটের কারণে জরিমানা হয়েছিল শ্রীলঙ্কান দলেরও।
শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫০ ওভার শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে ৪৫ মিনিট বেশি সময় নিয়েছিলেন ধোনি। বার বার ফিল্ডিং পরিবর্তন ও রণকৌশল পরিবর্তনে অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে শলাপরামর্শ করতে গিয়েই এমনটি হয়েছে। ম্যাচতো বাঁচাতে পারেননি, উল্টো ম্যাচ রেফারি জেফ ক্রো’র সিদ্ধান্তে দুই ম্যাচের নিষেধাজ্ঞার খড়গে আটকা পড়লেন। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে কটক ও কলকাতায় সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলতে পারবেন না দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক। ফিরবেন সিরিজের শেষ ওয়ানডেতে, যা অনুষ্ঠিত হবে দিল্লিতে। ধোনির জায়গায় কটক এবং কলকাতায় ভারতের নেতৃত্ব দেবেন বীরেন্দ্র শেবাগ। চোটের কারণে যুবরাজ নেই, নিষেধাজ্ঞায় আটকা পড়ে ধোনিও চলে গেলেন মাঠের বাইরে। এই ধাক্কা সামলে সিরিজের তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে ভারত লঙ্কানদের বিপক্ষে কিভাবে লড়াই করে, এখন সেটাই দেখার বিষয়।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও চতুর্থ ওয়ানডে ম্যাচের জন্য ভারতীয় দলে ফিরলেন ইশান্ত শর্মা এবং দিনেশ কার্তিক। স্লো ওভার রেটের কারণে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিষিদ্ধ হওয়ায় আবারও ডাকা হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিককে। পেসার শ্রীশান্থ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ায় নেয়া হয়েছে ইশান্ত শর্মাকে। আগামীকাল দু’দলের তৃতীয় ওয়ানডে ম্যাচ কটকে।
দল : বীরেন্দ্র শেবাগ (অধিনায়ক), গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, সুরেশ রায়না, নিদেশ কার্তিক, ভিরাট কোলি, রবীন্দ্র জাদেজা, যুবরাজ সিং, ইশান্ত শর্মা, জহির খান, হরভজন সিং, প্রভিন কুমার, আশিষ নেহরা, সুদীপ তাগি, প্রজ্ঞান ওজা।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া