Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ঢাকা চেম্বারের নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ

আবুল কাসেম খান ২০১০ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। এম শাহজাহান খান ঊর্ধ্বতন সহ-সভাপতি ও মোঃ সিরাজউদ্দিন মালিক সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি আবুল কাসেম খান একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক। যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের জেভিয়ার বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবিএ ডিগ্রি লাভ করেন। নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি এম শাহজাহান খান এসএস শিপিং অ্যান্ড ট্রেডিংয়ের এমডি. এসএস বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান। এছাড়া তিনি বেসিক ড্রেজিং, মাল্টিলিংক রিসোর্সের পরিচালক।
ডিসিসিআই’র পুনর্নির্বাচিত সহ-সভাপতি মোঃ সিরাজউদ্দিন মালিক ১৯৯৩-৯৪ এবং ২০০৯ সালে ডিসিসিআই’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এফবিসিসিআই’র ট্রেড বডি অব ওল্ড ঢাকা সিটি সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান। তিনি বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ছিলেন। পরবর্তীকালে তিনি এ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সভাপতির দায়িত্ব পালন করেন।
নতুন নির্বাচিত অন্য পরিচালকরা হলেন এম বশির উল্যাহ ভুঁইয়া, টিআইএম নূরুল কবীর, মাহবুব আনাম, ওয়াকার আহমেদ চৌধুরী, আসিফ ইব্রাহিম ও কেজি করিম। নবনির্বাচিত সভাপতি, ঊর্ধ্বতন সহ-সভাপতি, সহ-সভাপতি ও অন্য পরিচালকরা ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত ডিসিসিআই’র ৪৮তম বার্ষিক সাধারণ সভায় তাদের দায়িত্ব গ্রহণ করেন। বিজ্ঞপ্তি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?