ভূমিকম্পে অধিক কার্যকর রড উত্পাদন করছে বিএসআরএম
চট্টগ্রাম ব্যুরো
ভূমিকম্পে অধিক কার্যকর রড নির্মাণ করছে দেশের শীর্ষস্থানীয় রড উত্পাদন প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)। তারা বর্তমানে ভূমিকম্পে ১৫ শতাংশ এলেংগেশন ক্ষমতাসম্পন্ন ৫০০ গ্রেডের এক্সট্রিম ব্র্যান্ডের রড উত্পাদন করছে। বিএসআরএম তাদের উত্পাদিত রডকে ভূমিকম্পে আরও অধিক কার্যকর ও টেকসই কিভাবে করা যায় সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বর্তমানে দেশের রডের চাহিদার এক-পঞ্চমাংশ পূরণকারী বিএসআরএম প্রায় ৪ লাখ টন এক্সট্রিম রড উত্পাদনের লক্ষ্য নিয়ে ২০০৮-এর ১৪ জুন নতুনভাবে যাত্রা শুরু করে। ইতালি, জার্মানির বিএসই ও ফিনল্যান্ডের কলিক্রেনসহ বিশ্বখ্যাত কয়েকটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় চট্টগ্রামের ফৌজদারহাটের লতিফপুরে ১১ একর জমির ওপর ৩৭০ কোটি টাকা ব্যয়ে সর্বাধুনিক প্রযুক্তিতে স্থাপিত স্টিল প্ল্যান্টে উত্পাদিত হচ্ছে এক্সট্রিম ৫০০ গ্রেডের রড। বিএসআরএম’র এই স্টিল প্লান্টে টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫শ’ লোক কাজ করছে। সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে রড উত্পাদনকারী এই প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বাধুনিক বলে দাবি করেছে বিএসআরএমের বিভিন্ন সূত্র। বিএসআরএমের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই প্লান্টের এক্সট্রিম ৫০০ গ্রেডের রডের অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি ওয়েন্ডেবল, অত্যন্ত শক্তিশালী এবং মূল্যের দিক থেকে ৬০ গ্রেডের রডের তুলনায় অন্তত ১৫ শতাংশ সাশ্রয়ী।
এছাড়া ৬০ গ্রেডের রডের স্ট্রেংথের তুলনায় এক্সট্রিম ৫০০ রডের পিএসআই স্ট্রেংথ সাড়ে ১২ হাজার বেশি। যেখানে ৬০ গ্রেডের রডে পিএসআই স্ট্রেংথ ৬০ হাজার, সেখানে এক্সট্রিম ৫০০ রডের স্ট্রেংথ ৭২ হাজার পিএসআই। বর্তমানে উত্পাদিত এই রডের ভূমিকম্প এলেংগেশন ক্ষমতা ১৫ শতাংশ। অপরদিকে ৬০ গ্রেডের রডে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে ১০ শতাংশ। ভূমিকম্পের প্রভাবে রডের এলেংগেশন ক্ষমতা আরও বেশি কার্যকর কিভাবে করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে বিএসআরএম। সারাবিশ্বে বর্তমানে এই উন্নতমানের রডই ব্যবহৃত হচ্ছে। বিএসআরএম কর্তৃপক্ষ অভিযোগ করে বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে উত্পাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একবার বিদ্যুত্ সরবরাহ ব্যাহত হলে প্রযুক্তিগত কারণে এই মিলের উত্পাদন ২ ঘণ্টা বন্ধ থাকে।
এতে ৫ থেকে ৭ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়। তারা রড উত্পাদনের সব ধরনের কাঁচামালের শুল্কহার এক রাখার দাবি জানান। বিএসআরএম গ্রুপের অধীনে বর্তমানে সাতটি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হচ্ছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লি. (বিএসআরএম), কর্ণফুলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি. (কেইডব্লিউ), এইচ আকবর আলী অ্যান্ড কোম্পানি লি, মেঘনা ৭ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (এমইডব্লিউ) এবং বিএসআরএম রিসাইকলিং ইন্ডাস্ট্রিজ লি.।

-
ব্যবসা বাণিজ্য

সাধারণ বিভাগ
আবহাওয়া