Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ইউরোর বিপরীতে ডলারের দাম ৩ মাসের মধ্যে সর্বোচ্চ

অর্থনৈতিক রিপোর্টার
টাকার বিপরীতে ডলারের তেজিভাব নিয়ে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে গত সপ্তাহের লেনদেন শুরু হয়। এসময় ফরওয়ার্ড মাকের্েট প্রতি ডলার ৬৯ টাকা ৩৫ পয়সায় লেনদেন হয়েছে। তবে সপ্তাহ শেষে ডলারের যোগান বৃদ্ধিতে বাংলাদেশী টাকা ডলারের বিপরীতে কিছুটা শক্তিশালী হয়ে ওঠে। সপ্তাহ শেষে সরাসরি ট্রেডিংয়ে প্রতি মার্কিন ডলার বাংলাদেশী টাকার বিপরীতে ৬৯ টাকা ১৮ পয়সায় লেনদেন হয়েছে।
খুচরা বিক্রি বৃদ্ধি এবং ভোক্তা আস্থার তথ্যে সপ্তাহের শুরুতে মার্কিন শেয়ারবাজার চাঙ্গা হয়ে ওঠে। এসময় ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ প্রায় ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। মার্কিন ডলারও এসময় ইউরোর বিপরীতে দু’মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায় ১ দশমিক ৪৫৮৬ ডলারে উঠে আসে। সিটি ব্যাংক এনএ’র বাজার বিশ্লেষণে বলা হয়, দুবাইর ঋণ সঙ্কট এবং ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর ক্রেডিট রেটিং নিয়ে শঙ্কা বৃদ্ধি পাওয়ায় জাপানি মুদ্রার ‘সেফ হ্যাভেন’ আবেদন বৃদ্ধি পেয়ে ইয়েন ইউরোর বিপরীতে শক্তিশালী হয়ে প্রতি ইউরো ১২৯ দশমিক ৭০ ইয়েনে পৌঁছে যায়। পরবর্তীতে দুবাই ঋণ সঙ্কট মোকাবিলায় আবুধাবির ১০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার খবরে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসতে শুরু করে এবং মার্কিন ডলার ইউরো ও ইয়েনের বিপরীতে কিছুটা দুর্বল হয়ে পড়ে। সপ্তাহের শেষদিকে ফেডারেল রিজার্ভ কর্তৃক যুক্তরাষ্ট্রে সুদের হার দীর্ঘ সময়ের জন্য অপরিবর্তিত রাখার ঘোষণার পর ডলার গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোর বিপরীতে শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে ইরানের সৈন্যবাহিনীর ইরাকি ভূখণ্ডে অবস্থিত একটি তেলক্ষেত্রে প্রবেশের খবর ছড়িয়ে পড়লে ডলারের দর বৃদ্ধি আরও জোরালো হয়। শুক্রবার প্রতি মার্কিন ডলার ইউরোর বিপরীতে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ ১ দশমিক ৪২৮৮ ডলারে উঠে যায়। এপ্রিল মাসের পর ডলারের জন্য এটিই ছিল ইউরোর বিপরীতে সর্বোচ্চ সাপ্তাহিক দর বৃদ্ধির ঘটনা। সপ্তাহ শেষে প্রতি ইউরো ১ দশমিক ৪৩৩৫ ডলারে, প্রতি স্টার্লিং ১ দশমিক ৬১৫২ ডলারে, প্রতি ডলার ৯০ দশমিক ৪৪ ইয়েনে লেনদেন হয়।
অপরিশোধিত তেলের নাইমেক্স সূচক প্রায় দু’মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে থেকে সপ্তাহ শুরু করে। তবে সপ্তাহের শেষদিকে মার্কিন মুলুকের তেলের মজুত হ্রাসের এসময় প্রতি ব্যারেল তেলের দাম ৭৩ ডলারের ওপরে উঠে যায়। তবে বৃহস্পতিবার মার্কিন ডলার কিছুটা চাঙ্গা হওয়ার প্রেক্ষিতে তেলের দাম কিছুটা হ্রাস পেয়ে ৭২ ডলারের কাছাকাছি চলে আসে। এদিকে দুবাইর ঋণ সমস্যা কাটিয়ে উঠতে আবুধাবির সহায়তার খবরে স্বর্ণের দাম চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায় থেকে উঠে আসে। তবে সপ্তাহ শেষে মার্কিন ডলারের দর বৃদ্ধিতে স্বর্ণের দাম কমে প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায় আউন্সপ্রতি ১ হাজার ১১২ দশমিক ৯৫ ডলারে নেমে যায়। আন্তঃব্যাংক কলমানির বাজারে গত সপ্তাহে সুদের হার তিন শতাংশ থেকে চার শতাংশের মধ্যে থাকতে দেখা গেছে।
গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের ৯১ দিন এবং ৩৬৪ দিন মেয়াদি বিলের যথাক্রমে ২৫০ কোটি এবং ৩শ’ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়। এতে ৯১ দিন মেয়াদি বিলের অন্তর্নিহিত সুদের হার ২ দশমিক ৩০ শতাংশে অপরিবর্তিত থাকলেও ৩৬৪ দিন মেয়াদি বিলের অন্তর্নিহিত সুদের হার ১ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৬১ শতাংশে নির্ধারিত হয়। এছাড়াও গত সপ্তাহে ৫ বছর মেয়াদি বন্ডের ৪৫০ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়, যেখানে সুদের হার ৭ দশমিক ৮০ শতাংশে অপরিবর্তিত থাকে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?