বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ক্ষুদ্রঋণ বিতরণ
বসুন্ধরা গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান বসুন্ধরা ফাউন্ডেশন ক্ষুদ্রঋণ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিদ্র ও বিত্তহীন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই প্রতিষ্ঠানের আওতায় ২০০৫ সাল থেকে সম্পূর্ণ সুদমুক্ত ও অন্যান্য সার্ভিস চার্জমুক্ত ক্ষুদ্রঋণ দিয়ে এ পর্যন্ত ৯টি ইউনিয়নের ৪৮টি গ্রামের ২ হাজার ২০৭ জন দরিদ্র ও বিত্তহীন পরিবারকে স্বাবলম্বী করা হয়েছে। এই লক্ষ্যে ১৭ ডিসেম্বর বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর গ্রামসহ ৭টি গ্রামের ২০০ দরিদ্র ও বিত্তহীন মানুষের মধ্যে মোট ১০ লাখ টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ময়নাল হোসেন চৌধুরী এ ঋণ বিতরণ করেন। বসুন্ধরা গ্রুপের প্রেস ও মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী ঋণ গ্রহীতাকে ঋণ গ্রহণের পর ৩ মাস কোনো কিস্তি দিতে হয় না। এই প্রক্রিয়ায় চতুর্থ মাস থেকে সপ্তাহে ১শ’ টাকা করে অর্থাত্ প্রতি মাসে ৪শ’ টাকা হারে ফাউন্ডেশনে ফেরত দেয়া হয়। এভাবে ৫০ কিস্তিতে গৃহীত ঋণ সম্পূর্ণ পরিশোধ করে একজন ঋণ গ্রহীতা নতুন করে বর্ধিত পরিমাণ ঋণের সুবিধা লাভ করে থাকেন। বিজ্ঞপ্তি
-
ব্যবসা বাণিজ্য


সাধারণ বিভাগ
আবহাওয়া


