এম আনিস উদেদৗলা এমসিসিআই’র প্রেসিডেন্ট
এসিআই গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদেদৗলা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত নবনির্বাচিত চেম্বার কমিটির প্রথম সভায় ২০১০ সালের জন্য তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে আনিস উদেদৗলা ১৯৭৭, ১৯৭৮ এবং ১৯৯৫ সালে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং ২০০৩-২০০৫ সময়ে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেন। এপেক্স এডেলকি ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
২০১০ সালের জন্য কমিটির অন্য সদস্যরা হলেন সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সৈয়দ তারেক মোঃ আলী, আবদুল হাফিজ চৌধুরী এফসিএ, অঞ্জন চৌধুরী, মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.), এম আজিজুল হক, একেএম রফিকুল ইসলাম এফসিএ, মিস নিহাদ কবির, আনিস এ খান, গোলাম মাইনুদ্দিন ও মামুন রশিদ। বিজ্ঞপ্তি

-
ব্যবসা বাণিজ্য

সাধারণ বিভাগ
আবহাওয়া