Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শেয়ারবাজার থেকে এক হাজার কোটি টাকা সংগ্রহ করবে জনতা ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ শেয়ার ছেড়ে এক হাজার কোটি টাকা মূলধন সংগ্রহের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেড। সম্প্রতি বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) গত রোববার ব্যাংকটি এ সংক্রান্ত প্রস্তাব জমা দেয়। ব্যাংকটি তাদের বর্তমান পরিশোধিত মূলধনের ২৮ দশমিক ৫ শতাংশ শেয়ার ছাড়ার প্রস্তাব করেছে। আইপিও বিষয়ে সরকারের একটি সিদ্ধান্তের কারণেই এ সংশয় তৈরি হয়েছে বলে জানা গেছে।
সমপ্রতি অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, পুঁজিবাজার থেকে কোনো কোম্পানি অর্থ সংগ্রহ করতে চাইলে তার পরিশোধিত মূলধনের কমপক্ষে ৪০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে। আপাতত সরকারের বেঁধে দেয়া পরিমাণের নিচে শেয়ার ছাড়ার প্রস্তাব করেছে—এমন কোনো কোম্পানিকে আইপিওর অনুমোদন দেয়া হচ্ছে না।
জনতা ব্যাংকের আইপিও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অঙ্গপ্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এ সূত্রে জানা যায়, জনতা ব্যাংক ১শ’ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৯শ’ টাকা প্রিমিয়ামসহ (প্রকৃত সম্পদমূল্য, আয় ও সুনাম বা ব্র্যান্ড মূল্যায়নের ভিত্তিতে যে অতিরিক্ত অর্থ নেয়া হয়) মোট এক হাজার টাকা নেয়া হবে। অর্থাত্ প্রিমিয়ামসহ ব্যাংকটি এক হাজার কোটি টাকা সংগ্রহ করলেও অভিহিত মূল্যের হিসাবে পরিশোধিত মূলধনে যোগ হবে ১শ’ কোটি টাকা। বাকি ৯শ’ কোটি টাকা মজুত তহবিল হিসেবে ব্যবহৃত হবে। জনতা ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি টাকা। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দেখানো হয়েছে ৩৫০ টাকা। আর শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ১২১ টাকা।
সূত্র জানায়, জনতা ব্যাংকের আইপিওর প্রস্তাবটি জমা দেয়া হয়েছে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে। সে হিসেবে প্রতিবেদনটি প্রায় এক বছরের পুরনো। কিন্তু এসইসির নিয়মানুযায়ী আর্থিক প্রতিবেদন প্রস্তুত করার সর্বোচ্চ চার মাসের মধ্যে আইপিওর আবেদন করতে হয়। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশের পুঁজিবাজারের ইতিহাসে এখন পর্যন্ত জনতা ব্যাংকের আইপিওর প্রস্তাবটিই সবচেয়ে বড়। এর আগে আইপিওর মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ সংগ্রহ করেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৪৮৬ কোটি টাকা ও প্রাক-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে ৪৮৬ কোটি টাকাসহ মোট ৮৭২ কোটি টাকা সংগ্রহ করে।
অনুমোদন পেলে জনতা ব্যাংক হবে রাষ্ট্রীয় মালিকানাধীন তালিকাভুক্ত দ্বিতীয় ব্যাংক। এর আগে ১৯৮৬ সালে রূপালী ব্যাংক লিমিটেড রাষ্ট্রায়ত্ত খাতের প্রথম ব্যাংক হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?