দৃষ্টিপ্রতিবন্ধীদের কর্মজীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
স্টাফ রিপোর্টার
দৃষ্টিপ্রতিবন্ধীদের সহযোগিতা করার জন্য ‘ভিপস’ নামে দৃষ্টিপ্রতিবন্ধীদের একটি সংগঠন আয়োজন করে দৃষ্টিপ্রতিবন্ধীদের কর্মজীবনের ওপর একটি ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনী ও সেমিনার। গতকাল সকাল থেকে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী এই প্রদর্শনী। এতে প্রায় অর্ধশত আলোকচিত্র স্থান পেয়েছে।
এসব আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে কর্মজীবনে দৃষ্টিপ্রতিবন্ধীদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যগাথা। শাহ জিকরুল আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে গতকাল এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
কেন্দ্রীয় শহীদ মিনার : সমাজের ভাবমূর্তি তুলে ধরতে ভিশন থিয়েটার আয়োজন করে তাদের নতুন পথনাটক ‘ভাবমূর্তি’। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন ও প্রথম মঞ্চায়ন হয় নাটকটির। উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি ঝুনা চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর রতন প্রমুখ।
শিল্পকলা একাডেমি : মহান বিজয় দিবস উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে বিজয় মঞ্চে ৭ দিনব্যাপী আয়োজনের গতকাল চতুর্থ দিন বিকালে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সেক্টর কমান্ডার লে. কর্নেল আবু ওসমান চৌধুরী। সংস্কৃতিক সন্ধ্যায় সমবেত নৃত্যে ‘নৃত্যম’ ও ‘নৃত্যনন্দন’, বৃন্দ আবৃত্তিতে ‘প্রকাশ’ এবং ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশনে অংশ নেন সফিউল আলম রাজা। রাতে পরিবেশন করা হয় পথনাটক ‘কৈবল্য’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’।

-
মহানগর

সাধারণ বিভাগ
আবহাওয়া