Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

জীবন যন্ত্রণা : ক্যান্সার আক্রান্ত শিশু মরিয়মকে বাঁচান

স্টাফ রিপোর্টার
ছোট্ট মরিয়ম। যে বয়সে সহপাঠিদের সঙ্গে হেসে খেলে চলাফেরা করার কথা, সেই বয়সে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালের শুয়ে মৃত্যুর প্রহর গুনছে সে। অর্থের অভাবে চিকিত্সা করাতে পারছেন না তার দরিদ্র অসহায় বাবা-মা। শুধু চোখের জলে মেয়ের জীবন আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন। শিশু মরিয়ম বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডি-ব্লক শিশু ক্যান্সার বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামালের তত্ত্বাধানে চিকিত্সাধীন। বর্তমানে তাকে ৭ দিন পর পর কেমোথেরাপি দিতে হয়। প্রতি কেমো থেরাপিতে পাঁচ হাজার টাকা খরচ হয়। চিকিত্সক জানিয়েছেন, তার চিকিত্সার জন্য কমপক্ষে ২ থেকে ৩ লাখ টাকা প্রয়োজন, যা তার দিনমুজর বাবার পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়। প্রিয় সন্তানের জীবন বাঁচাতে তাই অসহায় বাবা-মা প্রধানমন্ত্রীসহ সমাজের সব স্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ছোট্ট মরিয়মকে সাহায্যে পাঠানোর ঠিকানা—মোঃ মোকসেদুল, গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জের জনতা ব্যাংক শাখা, সঞ্চয়ী হিসাব নং- ১৩৯০১। মোবাইল নম্বর ০১৯২৬-৫৯২৭১৮।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?