বাংলা ব্লগ দিবস পালিত
স্টাফ রিপোর্টার
বাংলা কমিউনিটি ব্লগ ওয়েবসাইট সামহোয়্যার ইন ব্লগ ‘বাঁধ ভাঙার আওয়াজ’র উদ্যোগে গতকাল ‘বাংলা ব্লগ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল ঢাকার গুলশানে ব্লগটির কার্যালয়ে বাংলাভাষী ব্লগারদের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়। এছাড়াও নিবন্ধিত ৩৮ হাজার সদস্য সারাবিশ্বেই বাংলা ব্লগ দিবস পালন করে।
গতকাল বিকাল ৫টা থেকেই ব্লগাররা একে একে এসে উপস্থিত হতে থাকেন ‘সামহোয়্যার ইন ব্লগ’ কার্যালয়ে। পরে সেখানে অতিথি হিসেবে উপস্থিত হন বুদ্ধিজীবী অধ্যাপক আনিসুজ্জামান। তিনি ১৯ জানুয়ারিকে বাংলা ব্লগ দিবস ঘোষণা করে অনুষ্ঠানের সূচনা করেন। আটত্রিশ হাজার নিবন্ধিত ব্লগার নিয়ে বিশ্বজুড়ে প্রায় ১৩৬টি দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের কাছে সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগসাইট এটি।
এরই মধ্যে আরও বেশ কয়েকটি বাংলা ব্লগসাইট তৈরি হয়েছে এবং যার যার নিজস্ব মতাদর্শে একটি অবস্থান ও জনপ্রিয়তাও তৈরি করেছে। ব্লগটির ঠিকানা— .িড়সবযিবত্বরহনষড়ম.হবঃ

-
মহানগর

সাধারণ বিভাগ
আবহাওয়া