Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সংবাদ সম্মেলনে অভিযোগ : মিরপুরে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ফুলবানুর পরিবার

স্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুরে সন্ত্রাসীরা দখল করে নিয়েছে ষাটোর্ধ্ব ফুলবানুর বাড়িঘর। এ ব্যাপারে পল্লবী থানায় মামলা দায়ের করলেও পুলিশের কোনো সহযোগিতা না পেয়ে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তার পরিবার। বাড়িঘর ফিরে পাওয়া ও সন্ত্রাসীদের হুমকি থেকে রক্ষার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ফুলবানুর পরিবারের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পল্লবীর ১৯ নম্বর রোডের ডি ব্লকে ফুলবানুর স্বামী আবদুল আজিজের ২ কাঠার পৈতৃক সম্পত্তি জাল দলিলের মাধ্যমে স্থানীয় ভূমিদস্যু আবুল হাশেম দখলের চেষ্টা করে দীর্ঘদিন ধরে। এ ঘটনায় ২০০৩ সালে আবদুল আজিজ বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনে জালিয়াতির মামলা (নং-১০৫/০৩) দায়ের করেন।
দুদকের মামলায় হাশেমের কাগজপত্র জাল প্রমাণিত হওয়ায় দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু গত ৯ নভেম্বর মিরপুর ১০ নম্বরের আওয়ামী লীগ নেতা আবদুল আজিজকে ডেকে নিয়ে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে বাড়ি ছাড়তে চাপ সৃষ্টি করেন। বাড়ি না ছাড়ায় তাকে হুমকি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নেতার সহযোগীদের সহায়তায় গত ১০ ডিসেম্বর বাড়িটি আবুল হাশেম দখল করে নেয়। এ ব্যাপারে পল্লবী থানায় মামলা হলেও পুলিশের কোনো সহযোগিতা পায়নি বলে জানায় ফুলবানুর পরিবার। সংবাদ সম্মেলনে জানানো হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল প্রথমে মামলাটি নিতে চাননি। পরে মামলা নেয়া হলেওএ ব্যাপারে পুলিশের কোনো ভূমিকা নেই।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?