এইডস প্রতিরোধে ব্যতিক্রমী যুব সম্মিলন
স্টাফ রিপোর্টার
বাংলাদেশে এইচআইভি আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত অনেক কম। কিন্তু এইচআইভি বিস্তারের সব ঝুঁকিপূর্ণ আচরণ এখানে বিদ্যমান। সেদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ কোনোভাবেই বিপদমুক্ত নয়। বরং অধিক ঝুঁকিপূর্ণ দেশ। যুবদের এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেশি। দেশে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিবছরই বাড়ছে। এটা একটি মানুষসৃষ্ট রোগ। ইচ্ছা করলেই আমরা তাই এইডস প্রতিরোধ করতে পারি। এইচআইভি/এইডস প্রতিরোধ এবং প্রতিহত করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় যুবদেরই এগিয়ে আসতে হবে সবার আগে। এই রোগের বিস্তাররোধে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও ঝুঁকিপূর্ণ যুব সমাজের মধ্যে প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে সরকার।
গতকাল শিশু একাডেমিতে সেভ দ্য চিলড্রেন ও হাসাব কনসোর্টিয়াম আয়োজিত ব্যতিক্রমী এক যুব সম্মিলনের উদ্বোধনী বক্তৃতায় সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এসব কথা বলেন।
‘যুব সচেতনতায় নেতৃত্বের বিকাশ’ স্লোগানকে সামনে রেখে এইডস প্রতিরোধে যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম, স্বাস্থ অধিদফতরের লাইন ডিরেক্টর ড. মোঃ আলী বেলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ফখরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ, এইচআইভি/এইডস সেক্টর ও দক্ষিণ এশিয়া কর্মসূচি পরামর্শক, সেভ দ্য চিলড্রেন ইউএসএ’র পরিচালক, ডা. নিজাম উদ্দিন আহমেদ, হাসাবের নির্বাহী পরিচালক ড. নাজনীন আক্তার প্রমুখ।
ডা. নিজাম উদ্দিন জানান, যুব সমাজকে সচেতন করে তোলার লক্ষ্যে গ্লোবাল ফান্ডের আর্থিক সহায়তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় এইডস এসটিডি প্রোগ্রামের আওতায় এবং সেভ দ্য চিলড্রেন ইউএসএ’র ব্যবস্থাপনায় ‘যুবসমাজের মধ্যে এইচআইভি ও এইডস প্রতিরোধ কর্মসূচি’ বাস্তবায়ন হচ্ছে। এই কার্যক্রমটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ২২০টি যুব সংগঠন/ক্লাবের মাধ্যমে ৬টি বিভাগের ৩৯ জেলার ৮৯ উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। জীবন দক্ষতা শিক্ষার উপাদানগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে মানুষ নানা ঝুঁকির পাশাপাশি এইচআইভি সংক্রমণ থেকেও নিজেকে রক্ষা করতে পারবে। প্রাত্যহিক জীবনে এসব কৌশল কাজে লাগিয়ে সুস্থ ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবে।
দিনব্যাপী এই যুব সম্মিলনীর অনুষ্ঠানমালার আয়োজনে ছিল যুব প্রতিনিধির অভিজ্ঞতা বিনিময়, বাংলাদেশের এইচএইভি/এইডস পরিস্থিতি ও কর্মকাণ্ডের অগ্রগতি উপস্থাপন, যুব কার্যক্রম প্রদর্শনী, উপস্থিত হস্তনৈপুণ্য প্রদর্শনী, দেয়ালিকা তৈরি, পোস্টার তৈরি, কুইজ প্রতিযোগিতা, তারকাকথন, সাংস্কৃতিক অনুষ্ঠান।

-
মহানগর

সাধারণ বিভাগ
আবহাওয়া