২০১০ সালের মধ্যে বাংলাদেশেই লিভার ট্রান্সপ্লান্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
২০১০ সালের মধ্যে বাংলাদেশেই লিভার ট্রান্সপ্লান্ট হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই এ চিকিত্সা দেয়া হবে। গতকাল লিভার ট্রান্সপ্লান্ট বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এ কথা বলেন। এদিকে বিশেষজ্ঞরা বলেন, শর্করা ও চর্বিজাতীয় খাবার কম খেলে লিভারের অনেক রোগ থেকে বাঁচা যায়। আর লিভার ভালো রাখার জন্য অবশ্যই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে।
অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার, ঢাকা এবং পার্কওয়ে হেলথের যৌথ উদ্যোগে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারে
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, দেশে লিভার ট্রান্সপ্লান্টেশন হলে খরচ অনেক কমে যাবে। ইংল্যান্ড, আমেরিকার মতো উন্নত দেশগুলোতে লিভার ট্রান্সপ্লান্টেশনে খরচ হয় ১০ থেকে ১৫ কোটি টাকা। সিঙ্গাপুরে খরচ হয় প্রায় সাড়ে ৩ কোটি টাকা। আর ভারতে প্রায় কোটি টাকার ওপরে। তিনি বলেন, এক্ষেত্রে বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টেশনে খরচ হবে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মধ্যে।
এদিকে লিভার বিশেষজ্ঞরা বলেন, লিভারের ৮ ভাগের এক ভাগ যদি ভালো থাকে তাহলে লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয় না। কারণ ওই এক ভাগ দিয়ে মানুষ বাঁচতে পারে। লিভার যদি পুরোটাই নষ্ট হয়ে যায় তখনই ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়। লিভার ট্রান্সপ্লান্ট বিষয়ক সেমিনারে মূল বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুরের গেনেগালস হসপিটালের সার্জন ডা. কে.সি. ট্যান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহমুদ হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের প্রেসিডেন্ট অধ্যাপক সেলিমুর রহমান।

-
মহানগর

সাধারণ বিভাগ
আবহাওয়া