Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

উপেন্দ্রকিশোর রায়

১৯১৫ সালের ২০ ডিসেম্বর বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক, চিত্রকর, প্রকাশক, বেহালা বাদক ও সুরকার উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কলকাতায় মৃত্যুবরণ করেন। অধুনা বাংলাদেশের মসুয়া গ্রামে তার জন্ম হয়েছিল ১৮৬৩ সালের ১০ মে। তিনি বিখ্যাত লেখক সুকুমার রায়ের পিতা ও সত্যজিত্ রায়ের দাদা। তার পিতা কালিনাথ রায় ছিলেন আরবি, ফারসি ও সংস্কৃতে সুপণ্ডিত।
ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী হলেও তার মন পড়ে থাকত বাঁশি, বেহালা ও সঙ্গীতে। উপেন্দ্রকিশোরের পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়। পাঁচ বছরেরও কম বয়সে তার পিতার অপুত্রক আত্মীয় হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নেন এবং তার নতুন নাম দেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ২১ বছর বয়সে তিনি বিএ পাস করেন এবং ছবি আঁকা শুরু করেন। ছাত্রাবস্থায়ই তিনি ছোটদের জন্য লিখতেন। সেই থেকেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক নামে মাসিক পত্রিকায় তার লেখা প্রকাশিত হতে শুরু করে।
১৮৮৬ সালে উপেন্দ্রকিশোর বিধুমুখীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯১৫ সালের ২০ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।
— ইমরান রহমান
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?