Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

টিপস

অডিও সিডি থেকে এমপিথ্রি করা
সাধারণভাবে অন্যান্য ভিডিও বা ডাটা সিডির মতো অডিও সিডি থেকে গান হার্ডডিস্কে কপি করা যায় না। এজন্য দরকার হয় সিডি রিপার। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দ্বারা সিডি রিপ করা গেলেও তা ডগঅ ফরম্যাটে সেভ হয়। এমপিথ্রি বা অনান্য ফরম্যাটে সেভ করার জন্য বিভিন্ন ফ্রি সিডি রিপার পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে অপপড়ত্ফ ঈউ জরঢ়ঢ়বত্। ফ্রিওয়্যার এই সিডি রিপার দ্বারা সহজেই অডিও গানকে গচ৩ বা ডঅঠ ফরম্যাটে কপি করা যায়। সঙ্গে সঙ্গে গানের মান ও ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা যাবে। মাত্র ১.৩৬ মেগাবাইটের এই সফটওয়্যারটি www.accmeware.com থেকে ডাউনলোড করে নিতে পারেন।

একাধিক হোস্টিং সাইটে ফাইল আপলোড
অনলাইনে ফাইল হোস্টিংয়ের অনেকগুলো জনপ্রিয় সাইট আছে। এর মধ্যে র্যাপিড শেয়ার, মেগা আপলোড, ডিপোজিট ফাইল, ২ শেয়ারড, মেগা শেয়ারস, ফাইল ফ্যাক্টরি, হট ফাইল, আপলোডেড ইত্যাদি। এসব সাইটে রেজিস্ট্রেশন করে বা না করেও ফাইল আপলোড করা যায়। বিভিন্ন কারণে একাধিক সাইটে একই ফাইল আপলোড করার দরকার হয়। কিন্তু একটি ফাইল যদি একই সঙ্গে এসব সাইটে আপলোড করা যেত তাহলে বেশ ভালোই হতো। এমনই সুযোগ করে দিয়েছে লোড২অল ফাইল হোস্টিং সাইট। এজন্য ওই ফাইলটি www.load2all.com সাইটে আপলোড করতে হবে। এখানে ১৯টি হোস্টিং সাইটের মধ্যে সর্বোচ্চ ৮টি হোস্টিং সাইট নির্বাচন করে ফাইল আপলোড করলে ওই নির্বাচিত সাইটগুলোতে আপলোড হবে এবং লোড২অল-এর একটি লিংক দেবে। ওই লিংকে হোস্টিং হওয়া সাইটগুলো লিংক পাওয়া যাবে। এখানে যে কোনো সাইজের ফাইল আপলোড করা যাবে। যদি ফাইলের সাইজ কোনো হোস্টিং সাইটের নির্ধারিত সাইজের বেশি হয় তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে রার ফাইলে ভাগ হবে।
যদি র্যাপিড শেয়ারের নিজস্ব অ্যাকাউন্টে আপলোড করতে চান তাহলে আপলোড করার আগে নিচে ইউজার-পাসওয়ার্ড দিলেই হবে।
--এস এম মেহেদী আকরাম
mehdi.akram@gmail.com
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?