Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ইউটিউবে স্বয়ংক্রিয় ক্যাপশন যোগ করছে গুগল

শ্রবণশক্তিহীন ইন্টারনেট ব্যবহারকারীদের সুবিধার্থে ইউটিউব ভিডিওতে স্বয়ংক্রিয় টেক্সট ক্যাপশন যোগ করার ঘোষণা দিয়েছে গুগল। সম্প্রতি গুগল জানায়, আপাতত শুধু ইংরেজি ভাষায় পাওয়া যাবে এই স্বয়ংক্রিয় ভিডিও ক্যাপশন সুবিধা। শুধু তাই নয়, আপাতত ইউটিউবের ১৩ চ্যানেল পার্টনারের সরবরাহকৃত ভিডিওগুলোতেই থাকছে এই সুবিধা। তবে গুগল জানাচ্ছে, পর্যায়ক্রমে সবার আপলোডকৃত ভিডিওতে স্বয়ংক্রিয় ক্যাপশন যোগের সুযোগ থাকবে। নতুন এই ফিচার প্রসঙ্গে গুগলের ভাইস প্রেসিডেন্ট ভিন্ট কার্ফ জানান, গুগল বিশ্বাস করে, পৃথিবীর যাবতীয় তথ্য সবার কাছে সহজলভ্য হওয়া উচিত। ইন্টারনেটের জনক বলে খ্যাত কার্ফ আরও জানান, ভিডিও মাধ্যমের একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সবার কাছে তার সহজলভ্যতা নিশ্চিত করা। ৬৬ বছর বয়স্ক কার্ফ নিজেও একজন শ্রবণপ্রতিবন্ধী এবং ১৩ বছর বয়স থেকে তিনি কানে শোনার বিশেষ যন্ত্র ব্যবহার করছেন। আর তাই ইউটিউব ভিডিওতে ক্যাপশনযোগে ব্যক্তিগতভাবেও আগ্রহী ছিলেন তিনি। গত বছর পর্যন্ত ইউটিউবে সনাতন পদ্ধতিতে টাইপ করে ভিডিওতে ক্যাপশন যোগ করা যেত। কিন্তু এই প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় সাইটটির অধিকাংশ ভিডিওতেই কোনো ক্যাপশন যোগ হয়নি। তবে এখন ক্যাপশন যোগের পদ্ধতিটি স্বয়ংক্রিয় হওয়ায় এই সমস্যা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও গুগলের অডিও ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, ভিডিওর সঙ্গে মাত্রাতিরিক্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কথা বলার ধরন ভিন্ন হলে তা স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশনে রূপান্তর করা জটিল হবে। তবে পদ্ধতিটির উন্নয়নে কাজ চালিয়ে যাবে তারা।
গুগল নিউজ অবলম্বনে আহসান হাবিব
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?