আইনি প্রক্রিয়ায় ফেঁসে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রীরা
এপি
পাকিস্তানে দুর্নীতির অভিযোগে আইনি প্রক্রিয়ায় ফেঁসে যাচ্ছেন একের পর এক মন্ত্রী। শুক্রবার সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের প্রতি সমন জারি করেছে আদালত। প্রেসিডেন্ট জারদারির ঘনিষ্ঠরাও পড়ে যাচ্ছেন এই প্রক্রিয়ায়। গত বুধবার পাকিস্তানের সুপ্রিমকোর্ট একটি রায়ের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের একটি অধ্যাদেশ বাতিল করে। ওই অধ্যাদেশের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিসহ আরও অনেককে দুর্নীতিসহ ফৌজদারি মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। সর্বোচ্চ আদালতের রায়ে ওই রাজক্ষমা বাতিল হয়ে গেলে একের পর এক দুর্নীতির মামলা আবারও সচল করা হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলায় সমন জারি করেছে আদালত। পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা অধিদফতর বা এনএবি আইনজীবী সালমান বাট জানিয়েছেন, ৫২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা তারা সচল করেছেন।
জানা গেছে, রেহমান মালিক ছাড়া প্রেসিডেন্ট জারদারির ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত আগা সিরাজ দুররানির প্রতিও সমন জারি করেছে আদালত। স্বরাষ্ট্রমন্ত্রীকে আগামী ৮ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুখতারকে বিদেশ যেতে বাধা দেয়ার একদিন পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আদালতের সমন জারি করা হলো। এর আগে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী মুখতার জানান, তিনি চীন সফরে যেতে চাইলেও তাকে জানানো হয় তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
উল্লেখ্য, রাজক্ষমা বাতিল করে দেয়ার রায়ের পর এনএবি প্রায় আড়াইশ’ লোকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। তবে শুক্রবার এনএবি এক বিবৃতিতে জানিয়েছে, এ নিষেধাজ্ঞার তালিকায় প্রতিরক্ষামন্ত্রীর নাম নেই। এরপরও তাকে কেন বিদেশ যেতে দেয়া হয়নি তা নিয়ে ইতোমধ্যে পাকিস্তান সরকারের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির দফতর থেকে এ ঘটনার আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানা গেছে।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া