Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

তাজমহলের সামনে ফরাসি উত্সব করতে চায় ফ্রান্স

পিটিআই
আগামী বছর তাজমহলের সামনে ভারতে ফরাসি উত্সব করার জন্য আবেদন জানাল ফ্রান্স। কিন্তু এ ধরনের অনুষ্ঠান হলে শতাব্দী-প্রাচীন ওই স্থাপত্যের কোনো ক্ষতি হবে কিনা, তা খতিয়ে দেখার পরই ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছে ভারত।কেন্দ্রীয় সরকারের কাছে ফ্রান্স সম্প্রতি জানায়, তারা তাজমহলের পটভূমিতে ফরাসি উত্সব করতে চায়। বিশেষ করে উদ্বোধনী অনুষ্ঠানটি তাজমহল সংলগ্ন মেহতাববাগে করার ব্যাপারে বিশেষ আগ্রহী তারা। বিষয়টি নিয়ে গতকাল এক প্রশ্নের উত্তরে লোকসভায় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি নারায়ণ স্বামী বলে, আবেদন আসার পর জাতীয় পরিবেশ প্রযুক্তি গবেষণা কেন্দ্র (এনইইআরআই) খতিয়ে দেখছে, ওই অনুষ্ঠান হলে তাজমহলের কতটা ক্ষতি হতে পারে। এনইইআরআই’র পক্ষ থেকে বেশকিছু পরামর্শ দেয়া হয়েছে। তবে মন্ত্রী বলেন, শেষ পর্যন্ত প্রস্তাবটি নিয়ে ছাড়পত্র দেবেন সুপ্রিমকোর্টই। এনইইআরআই’র পরামর্শ, তাজমহলের আশপাশে আগুন জ্বালিয়ে রান্না না করাই ভালো। পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর প্রবাহ যেন কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয় এবং কোনো ক্ষতিকর বস্তু যেন নদীতে না ফেলা হয়, সে বিষয়েও কড়া নজর রাখতে বলা হয়েছে। এছাড়া অনুষ্ঠানস্থলে আলো জ্বালাতে ডিজেল জেনারেটর সেট চালাতেও নিষেধ করেছে এনইইআরআই। কেননা ডিজেলের ধোঁয়া তাজমহলের ক্ষতি করতে পারে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?