Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বিজেপি নেতা আদভানির পদত্যাগ

রয়টার্স
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা লালকৃষ্ণ আদভানি (৮২) পার্লামেন্টে দলের নেতৃত্বদান থেকে শুক্রবার পদত্যাগ করেছেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
আদভানির পদত্যাগের ফলে ভারতীয় লোকসভায় বিরোধী দলের নতুন নেতা হচ্ছেন সুষমা স্বরাজ। আদভানি এখন থেকে দলের প্রধানত একটি আনুষ্ঠানিক পদে থাকবেন।
বিজেপির এ নেতা বলেন, এটা আমার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি নয়। আমার পথ চলা থেমে থাকবে না।
মে মাসে সাধারণ নির্বাচনে বিজেপির ভরাডুবির পর দলের নেতৃত্বদান নিয়ে বিরোধ সৃষ্টি হয়। অর্থনৈতিক সংস্কারে দলের কর্মসূচির পাশাপাশি হিন্দু জাতীয়তাবাদী ধ্যান-ধারণা বহাল রাখা হবে কিনা তা নিয়ে নেতাদের মধ্যে বিতর্ক চলতে থাকে। নভেম্বরে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদন বিজেপির এ সঙ্কটকে আরও বাড়িয়ে দেয়। প্রতিবেদনটিতে আদভানিসহ হিন্দু জাতীয়তাবাদী এ দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা ভারতের শতবর্ষ পুরনো বাবরি মসজিদ ভাঙায় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ করা হয়। ১৯৯২ সালে ওই মসজিদটি ভাঙার ফলে ভারতে ভয়াবহ ধর্মীয় দাঙ্গা ছড়িয়ে পড়ে। এক টেলিভিশন আলোচনায় ভারতের রাজনৈতিক ভাষ্যকার স্বপন দাসগুপ্ত বলেন, বর্তমানে বিজেপি নানা ধরনের সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।
বিজেপি শাসনামলে ২০০৪ সাল পর্যন্ত আদভানি স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আর এ বছর নির্বাচনে তিনিই ছিলেন দলের প্রধানমন্ত্রী প্রার্থী।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?