ইঙ্গ-ফরাসি টানেলে আটকা পড়েছে তিনটি ট্রেন
রয়টার্স
প্রচণ্ড তুষারপাতের কারণে টানেল ও বাইরের তাপমাত্রার পার্থক্যের ফলে প্যারিস থেকে লন্ডন অভিমুখী তিনটি ইউরোস্টার ট্রেন শনিবার ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে সংযোগকারী সাগরতলের সুড়ঙ্গপথে আটকা পড়ে আছে। ইউরোস্টারের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। মুখপাত্র বলেছেন, ট্রেন তিনটিতে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার যাত্রী রয়েছে। তারা নিরাপদে আছেন এবং তাদের লন্ডন পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া লন্ডন অভিমুখী আরেকটি ট্রেন টানেল পর্যন্ত যাওয়ার আগেই প্যারিসে ফিরে গেছে। ইউরোস্টারের মুখপাত্র বিবিসিকে বলেছেন, এটা যান্ত্রিক ব্যর্থতার জন্য হয়েছে এবং ট্রেনগুলো এ মুহূর্তে থেমে আছে। তিনি জানান, টানেল থেকে যাত্রীদের উদ্ধারের জন্য লোকোমোটিভ এবং শাটল ট্রেন ব্যবহার করা হচ্ছে।
মুখপাত্র জানান, টানেলের ভেতর ও বাইরের তাপমাত্রা পার্থক্যের কারণে ‘যান্ত্রিক সমস্যা’ তৈরি হয়ে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ফ্রান্সের উত্তরাঞ্চলে প্রচণ্ড তুষারপাতের ফলে তীব্র ঠাণ্ডা পড়ায় খুবই বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরে, রাস্তায়, ইউরোস্টারে সর্বত্র লোকজন ভোগান্তির শিকার হচ্ছে। ডোভার ও ক্যালাইসের বন্দর বন্ধ করে দেয়া হয়েছে। জনসাধারণকে এ পথে ভ্রমণ না করার জন্য বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব লন্ডনে ৫ সেন্টিমিটার ও কেন্ট উপকূলে ২০ সেন্টিমিটার তুষার পড়েছে।
এদিকে হিথরো বিমানবন্দরেও একই অবস্থা—অবতরণ ও উড্ডয়নে দেরি হয়েছে। আবার কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রচণ্ড বৈরী হাওয়ার কারণে বেশকিছু কর্মসূচি বাতিল করা হয়েছে।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া