ওবামাকে হত্যার হুমকিদানকারীর কারাদণ্ড
রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার হুমকি দেয়ায় ফ্লোরিডার এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় আদালত।
নাথান ওয়াইন (২১) নামের ওই ব্যক্তি ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার একদিন পর ‘ওবামার রক্তে রাজপথ রঞ্জিত হবে’ হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠান। বার্তাটি যুক্তরাষ্ট্রের ‘আর্মি রিক্রুটিং কমান্ড’-এ পাঠানো হয়। ওয়াইন এ বছরের আগস্টে টম্পায় বিচারকের কাছে তা স্বীকার করেন।
এ অপরাধে ওয়াইনের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত। ওয়াইন হত্যার হুমকির বিষয়টি স্বীকার করলেও এর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি। ওই ই-মেইলে তিনি বলেন, ওবামার মতো একজন স্বৈরাচারীকে হত্যা করে কারাগারে যেতে হলেও সে কিছু মনে করবে না।
এতে আরও বলা হয়, এ স্বৈরাচারীকে হত্যা না করা পর্যন্ত আমি শান্ত হব না। ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার রাস্তা ওবামার রক্তে রঞ্জিত হবে।
একটি বন্দুক চুরির মামলায় গত জানুয়ারিতে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এরপর তাকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার ফ্লোরিডার অ্যাটর্নি এ শাস্তি ঘোষণা করেন।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া