ইরান ২০১১ নাগাদ ইউরেনিয়াম সমৃদ্ধ করণ শুরু করবে
রয়টার্স
২০১১ সালের মধ্যে অত্যাধুনিক সেন্ট্রিফিউজে পুরোদস্তুর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে ইরান। ইরানের পরমাণুবিষয়ক প্রধান শুক্রবার আধা সরকারি ফার্স বার্তা সংস্থায় এ কথা বলেছেন। আলী আকবর সালেহি ফার্স বার্তা সংস্থাকে বলেন, ‘আমরা আইআর৩ এবং আইআর৪ নামের নতুন ধরনের সেন্ট্রিফিউজ তৈরি করছি। সেগুলোকে ২০১১ সালের মধ্যে কাজে লাগানোর পরিকল্পনা করেছি আমরা। সমস্যা ও ত্রুটি মেরামতের পরপরই এগুলো ব্যবহার করা হবে।’
-
আন্তর্জাতিক


সাধারণ বিভাগ
আবহাওয়া


