তেলক্ষেত্র থেকে ইরানি সেনা সরানোর দাবি ইরাকের
রয়টার্স
ইরান-ইরাক সীমান্তে বিরোধপূর্ণ ‘ফাক্কা’ তেলক্ষেত্র থেকে শুক্রবার ইরানি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইরাক। তবে ইরান তেলক্ষেত্রে সেনা পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে। ইরাক সরকারের মুখপাত্র আলি আল-দাব্বাগ জানিয়েছেন, ইরানের ১১ জন সেনা ইরাকের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফাক্কা তেলক্ষেত্র দখল করেছে। এটা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন।
তিনি বলেন, ইরাকের ফাক্কা তেলক্ষেত্র ও ৪ নম্বর কূপ থেকে এই মুহূর্তে ইরানি সেনা প্রত্যাহার দাবি করেছে ইরাক। এ বিষয়ে শান্তিপূর্ণ এবং কূটনৈতিক সমাধান চাচ্ছে ইরাক।
তবে সেনা প্রত্যাহারের জন্য কোনো সময়সীমা এবং প্রত্যাহার না করা হলে ইরাক কী পদক্ষেপ নেবে সে বিষয়ে কিছু বলেননি দাব্বাগ। তিনি আরও জানান, ইরাকে নিয়োজিত ইরানি দূতকে এ বিষয়ে আলোচনার জন্য ডেকেছে ইরাকি কর্মকর্তারা। ইরাকি কর্মকর্তারা জানান, ইরানি সেনারা শুক্রবার ইরাকি সীমান্তে ঢুকে ফাক্কা তেলক্ষেত্রে ইরানের পতাকা উত্তোলন করে। তেলক্ষেত্রটির
মালিকানা নিয়ে বিরোধিতা করে আসছে ইরান।
ইরাকের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আলি আল-খাফাজি জানান, বাগদাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মেসান প্রদেশে এ তেলক্ষেত্রটিতে গত কয়েক সপ্তাহে বেশ ক’বার অনুপ্রবেশ করেছে ইরানি সেনারা।
তিনি বলেন, শুক্রবার সাড়ে তিনটার দিকে ১১ জন ইরানি সেনা ইরাক সীমান্তে ঢুকে ফাক্কার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে ইরানের পতাকা ওড়ায়। তারা এখনও সেখানে অবস্থান করছে।
ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা মেহর ‘ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি’ (এনআইওসি) এর উদ্ধৃতি দিয়ে জানায়, তারা এ খবর অস্বীকার করেছে।
এতে বলা হয়েছে, ইরানি কোনো সেনা ইরাকের অভ্যন্তরের কোনো তেলকূপের নিয়ন্ত্রণ নেয়নি।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া