Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

গতির ঝড়

খেলা প্রতিবেদক
ফিফার বর্ষসেরা ফুটবলার কিংবা ইউরোপের বর্ষসেরা ফুটবলার—দুটো ট্রফিই এখন সাজানো আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বাড়িতে। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারও তিনি। এবার আরেকটি মুক্তা যোগ হলো তার মুকুটে। ‘তিনি কি পাখি, নাকি বিমান?’ রোনালদো সম্পর্কে এমন মন্তব্যই করেছে জার্মান পত্রিকা ‘দের পিজেল’। আসলে এক জরিপ শেষে তারা ঘোষণা দিয়েছে, এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফুটবলার হলেন পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো।
কী নেই তার অর্জনে? বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে এ মৌসুমেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যোগ দিয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। ২০০৮ সালে তার হাতেই উঠেছিল ফিফার বর্সসেরা খেলোয়াড়ের পুরস্কারটি। ২০০৭ সালেও ছিলেন বর্ষসেরা তিনজনের একজন। ১০ ডিসেম্বর প্রকাশিত দশকসেরা ফুটবলারের তালিকায় তার স্থান তৃতীয়। এ তালিকায় পেছনে ফেলেছেন কাকা, ক্যানভারো, লুইস ফিগো, জিনেদিন জিদানের মতো মহারথীকে। এত সব অর্জনের মাঝে এই নতুন অর্জনটি নিঃসন্দেহে রোনালদোকে আনন্দে উদ্বেল করবে। জার্মান পত্রিকাটির মতে, ঘণ্টায় রোনালদো ৩৩.৬ কিলোমিটার গতিতে দৌড়ান, মাইলের হিসেবে যা ২০.৮৮!
তালিকায় রোনালদোর পর স্থান পেয়েছেন যথাক্রমে বায়ার্ন মিউনিখের আরিয়ান রোবেন (৩২.৯ কিমি/ঘ.), আর্সেনালের থিও ওয়ালকট (৩২.৭ কিমি/ঘ.), ম্যান ইউ’র ওয়েন রুনি (৩২.৬ কিমি/ঘ.) এবং আর্সেনালের রবিন ফন পার্সি (৩২.১ কিমি/ঘ.)। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পাননি। যদিও ২০০৯ সালে এরই মধ্যে ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। এগিয়ে আছেন ফিফার বর্ষসেরার তালিকাতেও। কিন্তু গতিতে তিনি রোনালদোর অনেক পেছনে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?