Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

শখই শেষ ভরসা!

বিনোদন রিপোর্ট
ঢালিউডের কিং খান হিসেবে খ্যাত শাকিব খান মাত্র ছয়-সাত মাস আগেও তার ঘনিষ্ঠজনদের সামনে হুঙ্কার দিয়ে বলতেন—আমি চাইলে যে কোনো নায়িকার ক্যারিয়ার এক নম্বরে চলে আসবে। এসব কথা অবশ্য বিভিন্নজনের মুখ থেকে শোনা। তবে প্রযোজক খোরশেদের ‘সাহেব নামে গোলাম’ ছবির শুটিং চলাকালে এ প্রতিবেদকের সামনেই শাকিব খান একদিন বলেছিলেন, নায়িকা তৈরি করা আমার কাছে হাতের ময়লা। আমি সাহারাকে এক নম্বরে নিয়ে এসেছি, অপুকে এক নম্বর বানিয়েছি। এবার মীম আর শখকে শীর্ষ নায়িকা বানিয়ে দেখিয়ে দেব। সাফল্য আর দর্শকপ্রিয়তা তাকে এমন একটি জায়গায় পৌঁছে দিয়েছে যে, সেখান থেকে এমন কথা তিনি বলতেই পারেন, এই উপলব্ধি থেকে অনেকেই শাকিবের নানা ধরনের অহমিকামূলক আচরণ মেনে নিয়েছেন। কিন্তু অহঙ্কার পতনের মূল। শাকিব খান এবার ফেল করেছেন। দেশের অন্যতম সফল প্রযোজনা সংস্থা, কুশলী ও দর্শকনন্দিত পরিচালককে নিয়েও মীমকে তিনি সুপারহিট নায়িকা বানাতে পারেননি। তাদের জুটির ‘আমার প্রাণের প্রিয়া’ তুলনামূলক বিচারে ভালো ব্যবসা করতে পারেনি। এখন রইল বাকি শখ। শাকিব খান এখন শখকে নিয়ে অতিমাত্রায় সচেতন হয়ে উঠেছেন। এমবি মানিক পরিচালিত শখ-শাকিব জুটির ছবির নাম ‘তুমি ছাড়া বাঁচবো না’। ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন দেখা যাক, শাকিবের সঙ্গে শখ সফল হতে পারেন কিনা।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?