Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ভারত যাচ্ছে প্রাচ্যনাট

বিনোদন রিপোর্ট
ভারতের ত্রিপুরা রাজ্যের আগন্তুক নাট্য সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ইন্দো বাংলা ড্রামা ফেস্টিভ্যাল’-এ দেশের অন্যতম নাট্যদল প্রাচ্যনাট আমন্ত্রিত হয়ে তাদের আলোচিত দুটি প্রযোজনা কইন্যা এবং সার্কাস সার্কাস নিয়ে ভারত যাচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে প্রাচ্যনাট। ২৪ ডিসেম্বর ত্রিপুরার বিলোনিওতে প্রাচ্যনাটের ৪র্থ প্রযোজনা সার্কাস সার্কাস এবং ২৫ ডিসেম্বর তাদের ৯ম প্রযোজনা কইন্যা নাটকটি ইন্দো বাংলা ড্রামা ফেস্টিভ্যালে মঞ্চায়ন করবে।
দুটি নাটকেরই নির্দেশক আজাদ আবুল কালাম এবং সার্কাস সার্কাস-এর রচয়িতা আজাদ আবুল কালাম। কইন্যা নাটকটি রচনা করেছেন মুরাদ খান। ২৮ সদস্যের দলনেতা আজাদ আবুল কালাম জানান, ইতোপূর্বে সার্কাস সার্কাস নাটকটি নিয়ে দুইবার ভারতে মঞ্চায়ন করে বিপুল প্রশংসা অর্জনে সক্ষম হয়েছি। এবারও মঞ্চায়ন দুটি উত্সবে নাট্যজন, নাট্যবোদ্ধা ও দর্শকদের প্রশংসা অর্জনে সক্ষম হব। সাখাওয়াত হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, রাহুল আনন্দ, শতাব্দী ওয়াদুদ, শাহনাজ জেরিন সাত্তার, আসলামুজ্জামান পলাকা, শাহানা রহমান সুমি, দিলীপ কুমার পাল, তপন মজুমদার, শাহেদ আলী সুজন, তৌফিকুল ইসলাম ইমনসহ ২৮ সদস্যের প্রাচ্যনাট নাট্যদলটি ২৬ ডিসেম্বর ঢাকায় ফিরে আসবে বলে জানিয়েছে নাট্যদল সূত্র।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?