Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ভবের মানুষ

বিনোদন রিপোর্ট
চ্যানেল ওয়ানে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ভবের মানুষ’। নাটকটি প্রতি শনিবার রাত ৯টায় প্রচার হচ্ছে। মারুফ আহমেদের রচনা ও মনির হোসেন জীবনের পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন—রোকেয়া প্রাচী, আশু ইসলাম, আ খ ম হাসান, দিহান, প্রাণ রায়, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, ডা. এজাজ, সজল, রাখী মমতাজ প্রমুখ। নাটকের গল্পটি এমন—জন্মের পর থেকে ফজর আলী এতিম। সে আশ্রয় পায় নিঃসন্তান দম্পতি সোহাগী ও ইদ্রিস চোরার ঘরে। অপরদিকে ইদ্রিস চোরা তার সহযোগী রমিজ ও মানিক চোরাকে নিয়ে গ্রামে একের পর এক চুরি করতে থাকে। একদিন ইদ্রিস তার কাজের স্বার্থে ফজর আলীকে ব্যবহার করতে চায়। সোহাগী তা কিছুতেই মেনে নিতে পারে না। তারপরও ইদ্রিস হাল ছাড়ে না। সে রেগে ফজর আলীকে মারার ফন্দি করে। কিন্তু ব্যর্থ হয়। ছেলের ভবিষ্যত্ রক্ষার্থে বাধ্য হয়ে সোহাগী ফজর আলীকে চোখে চোখে রাখতে শুরু করে। গ্রামবাসী চোরের উত্পাতে যেখানে বিরক্ত, সেখানে সাজু চোরদের থেকে উল্টো কমিশন খেয়ে খুব ভালোই দিন কাটাতে থাকে। একদিকে রমিজ চোরার উচ্চাভিলাষ, অন্যদিকে ফজর আলীর প্রতি তার স্ত্রীর মমত্ববোধ। এই নিয়েই পারিবারিক দ্বন্দ্ব। এভাবেই এগিয়ে যাবে ভবের মানুষ নাটকের কাহিনী।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?