‘কমলা সুন্দরী’র রজত জয়ন্তী
বিনোদন রিপোর্ট
ঢাকার বেইলী রোডস্থ মহিলা সমিতির ডা. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে নাট্যতীর্থ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘কমলা সুন্দরী’ নাটকটির রজতজয়ন্তী প্রদর্শনী। নাট্যতীর্থ নাট্যদল সূত্র জানায়, তাদের প্রথম প্রযোজনাটির রজতজয়ন্তী প্রদর্শনীকে আরও প্রাণোজ্জ্বল করে তুলতে দলে সর্বোচ্চ উপস্থিতি সম্মাননা পদক প্রদান করা হয়। বিশিষ্ট নাট্যজন আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যদলটিতে সর্বোচ্চ উপস্থিতি সম্মাননা পদক প্রদান করেন এবং কমলা সুন্দরী নাটকটির রজত জয়ন্তী প্রদর্শনী প্রত্যক্ষ করেন। ‘কমলা সুন্দরী’ নাটকটি নাট্যতীর্থ একই মঞ্চে ২০০৫ সালের ২৮ ডিসেম্বর প্রথম মঞ্চায়ন করেছিল। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে কমলা সুন্দরী নাটকটি দ্বিজ ঈশান মূল পালা থেকে সংগ্রহ ও সংকলিত করেছেন শ্রী দীনেশ চন্দ্র সেন, নাট্যরূপ ও গীত রচনা করেছেন আবদুল হালিম আজিজ এবং নির্দেশনা দিয়েছেন, নাট্যতীর্থর প্রতিষ্ঠাতা আহ্বায়ক তপন হাফিজ।
কমলা সুন্দরী নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তপন হাফিজ, সাদিয়া ইসলাম শান্তা, শামসুর রহমান পেরু, নাজিম, মাহমুদ, আয়শা, চৈতী, কলি, স্মৃতি প্রমুখ। নাটকটির নেপথ্যে আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় আমিনুর রহমান আজম, সুর ও সঙ্গীত পরিকল্পনায় এনায়েত এ মাওলা জিন্নাহ, পোশাক করেছেন খায়রুনজাহান মিতু এবং কোরিওগ্রাফি করেছেন বেবী রোজারিও। উল্লেখ্য, নাট্যতীর্থ তাদের চতুর্থ মঞ্চ প্রযোজনা ‘কন্যা প্রকৃতি’ নিয়মিত মঞ্চে প্রদর্শন করে চলেছে।

সাধারণ বিভাগ
আবহাওয়া